মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

রোহিঙ্গা ইস্যু আরো ভালভাবে মোকাবিলা করা যেত: সুচি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা ইস্যু আরও ভালোভাবে সামলানো যেত বলে উল্লেখ করেছেন মিয়ানমারের ডি ফ্যাক্টো নেত্রী অং সান সু চি।বৃহস্পতিবার ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে আসিয়ানের ওয়ার্ল্ড ইকনোমিক ফোরামে দেশটির সেনাবাহিনীর জাতিগত নিপীড়নের এক বছর পেরিয়ে যাওয়ার পর তিনি এ মন্তব্য করেছেন।

তিনি বলেন, ‘অবশ্যই আরো অনেক উপায় ছিল, ওই ঘটনার পর বোঝা গেছে, পরিস্থিতি আরো ভালভাবে মোকাবিলা করা যেত।’

তিনি আরো বলেন, ‘তবে আমরা বিশ্বাস করি, দীর্ঘমেয়াদি নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য সকল পক্ষকে নিরপেক্ষ হতে হবে। আইনের শাসন অনুযায়ী কে রক্ষা পাবে তা আমাদের ঠিক করে দেওয়া উচিত নয়।’

রোহিঙ্গা ইস্যুতে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করায় দেশটিতে রয়টার্সের যে দুই সাংবাদিককে কারাদণ্ড দেওয়া বিষয়ে সুচি বলেন,  তাদের সাজা দেওয়ায় মত প্রকাশের স্বাধীনতা খর্ব হয়নি। কারণ তাদের সাংবাদিক হিসেবে গ্রেফতার ও সাজা দেওয়া হয়নি। বরং রাষ্ট্রীয় গোপন তথ্য ফাঁস করার অভিযোগে তাদের সাজা হয়েছে।

তবে আদালতের দেওয়া সাজার বিরুদ্ধে তারা আপিল করতে পারেন বলেও উল্লেখ করেন মিয়ানমার নেত্রী।

গত বছর ২৫ আগস্ট থেকে রাখাইনে সেনাবাহিনীর ওই দমন অভিযান শুরু হয়। সেই সঙ্গে শুরু হয় এশিয়ার এ অঞ্চলে সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় শরণার্থী সংকট। গত এক বছরে সাত লাখের বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছেন।

এসে গেল যাদুকরী মাদরাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার

আপনার ভাবনাকে সহজ করতে এলো বিসফটি। – বিস্তারিত জানুন

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ