শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ৩ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

জাপানের সঙ্গে সত্তর বছরের দ্বন্দ্ব মেটাতে চায় রাশিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: জাপানের সাথে কুরিল দ্বীপ নিয়ে সত্তর বছরেরও বেশি সময় ধরে চলা দ্বন্দ্বের অবসান চায় রাশিয়া। বুধবার রাশিয়ার ভাডিভস্ক শহরে একটি অর্থনৈতিক ফোরামে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের উপস্থিতিতে এ কথা বলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

এসময় জাপান ও রাশিয়া এই দুই দেশের মধ্যে একটি শান্তি চুক্তির প্রস্তাবও দেন রুশ প্রেসিডেন্ট ।তবে এ প্রস্তাবের বিষয়ে কোনো মন্তব্য করেননি জাপানের প্রধানমন্ত্রী।

বিশেষজ্ঞরা মনে করেন, কুরিল দ্বীপে জাপানি বিনিয়োগ এড়াতেই পুতিন এ প্রস্তাবনা দিয়েছেন

উল্লেখ্য, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রাশিয়া প্রশান্ত মহাসাগরের কুরিল দ্বীপমালার সর্ব দক্ষিণের দ্বীপগুলো দখল করে নেয়।

এরপর থেকেই দুই দেশের মধ্যে এ দ্বীপমালা নিয়ে বিরোধ চলে আসছে। বেশ কয়েকবার দ্বীপ নিয়ে বিরোধ মীমাংসার চেষ্টা করলেও এখনও পর্যন্ত কোনো সমাধান আসেনি

সূত্র: আল-জাজিরা

Ecommers-cover-bsofty

ব্যবসা এখন আপনার হাতের মুঠোয়। – বিস্তারিত জানুন

এটি/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ