মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন ওআইসির প্রতিনিধিদল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামি সম্মেলন সংস্থার (ওআইসি) অন্তর্ভুক্ত সংসদীয় ইউনিয়নের ১০ সদস্যের একটি প্রতিনিধিদল কক্সবাজারে ভয়াবহ নির্যাতনের মুখে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন। প্রতিনিধিদলে আলজেরিয়া, ইরান, মালয়েশিয়া, মরক্কো, সুদান ও তুরস্কের সংসদ সদস্যরা রয়েছেন।

১০ সদস্যের প্রতিনিধিদলটি বুধবার সকাল সাড়ে ১০টায় ঘুমধুম ট্রানজিট ক্যাম্প পরিদর্শন করে। সেখানে তারা প্রথমে এনজিও পরিচালিত একটি হাসপাতালে পরিদর্শন করেন।

পরে প্রতিনিধিদলটি সেখানে আশ্রয় নেয়া রোহিঙ্গা শরণার্থীদের কথা শোনেন। ঘন্টাখানেক পর প্রতিনিধি দলটি উখিয়ার বালুখালী ক্যাম্পে যায়। সেখান থেকে তারা কুতুপালংয়ে শরণার্থী ক্যাম্প পরিদর্শনে যান।

ওআইসির সংসদীয় ইউনিয়নের প্রতিনিধিদলটি মঙ্গলবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে প্রতিমন্ত্রী রোহিঙ্গা পরিস্থিতি তুলে ধরেন। এ সময় তিনি রোহিঙ্গা সমস্যা সমাধানে ওআইসি সংসদীয় ইউনিয়নকে আরও দৃঢ় ভূমিকা নেয়ার অনুরোধ করেন।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইকবাল হোসাইন জানান, ‘২০ সদস্যের ওআইসি’র প্রতিনিধিদলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

আপনার ভাবনাকে সহজ করতে এলো বিসফটি। – বিস্তারিত জানুন

আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ