শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ৩ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

ভারতে ৫.৪ মাত্রার ভূমিকম্প; কাপলো বাংলাদেশও

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের কোকরাজহারে আজ সকালে শক্তিশালী একটি ভূমিকম্প আঘাত করেছে। ভারতের ভূমিকম্প কেন্দ্র জানিয়েছে, রিখটার স্কেলে ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৪ মাত্রার। শক্তিশালী এই ভূমিকম্পটি ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা, বিহার, অরুণাচলসহ বিভিন্ন রাজ্যে অনুভূত হয়েছে। খবর ইন্ডিয়া টুডে, ইন্ডিয়ান এক্সপ্রেসের।

আজ বুধবার স্থানীয় সময় সকাল ১০টা ২০ মিনিটে ওই ভূমিকম্প আঘাত হানে। আসামের রাজধানী গুয়াহাটির বাসিন্দারা জানিয়েছেন, ভূমিকম্প ১০ সেকেন্ড স্থায়ী হয়েছিল। ভূমিকম্পের সময় আতঙ্কিত মানুষজন ঘরবাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসেন।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, রিখটার স্কেলে ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৪। তবে সংবাদ সংস্থা এএনআই জানাচ্ছে, রিখটারে স্কেলে ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৫।

এদিকে আজ সকালে বাংলাদেশের রাজধানী ঢাকা, রাজশাহীসহ দেশের বিভিন্ন জায়গায় ভূমিকম্প অনুভূত হয়েছে।

এর আগে আজ বুধবার সকালে জম্মু ও কাশ্মীর এবং হরিয়ানায়ও মৃদু কম্পন অনুভূত হয়েছে। সকাল ৫টা ৪৩ মিনিটে হরিয়ানার ঝাজজারে ৩ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। আর জম্মু ও কাশ্মীরে সকাল ৫টা ১৫ মিনিটে ৪ দশমিক ৬ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে।

এদিকে তাৎক্ষণিকভাবে কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

আপনার ভাবনাকে সহজ করতে এলো বিসফটি। – বিস্তারিত জানুন

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ