শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ৩ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

তুরস্কের সব স্কুলে মসজিদ নির্মাণ এরদোগানের!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তুরস্কের সব স্কুলে মসজিদ বাধ্যতামূলক করে নতুন আইন জারি করেছে প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান। এর আগে ২০১৪ সালের ১ জুলাই তুরস্ক সরকার দেশটির সব বিশ্ববিদ্যালয়ে একটি করে মসজিদ নির্মাণের উদ্যোগ গ্রহণ করে। খবর আল আরাবিয়া-এর।

সে আইনের নির্দেশনা অনুযায়ী দেশের সব সরকারি ও বেসরকারি স্কুলে মসজিদ তৈরি করা হয়েছে। দেশের সব স্কুলে মসজিদের পাশাপাশি অজুর স্থান সহ ডাইনিং রুম, প্রশাসনিক কার্যালয়, ক্যান্টিন, রান্নাঘর, আর্কাইভ রুম ও যথেষ্ট পরিমাণ টয়লেট থাকারও নির্দেশনা দেওয়া হয়েছে।

তুরস্কের ধর্ম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ২০০৫ থেকে ২০১৫ সাল পর্যন্ত তুরস্ক সরকার দেশটিতে আট হাজার ৯৮৫টি মসজিদ নির্মাণ করেছে।ইতোমধ্যে প্রায় সব মসজিদ নামাজের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে।

সূত্র: আল-আরাবিয়া।

আপনার ব্যবসাকে সহজ করুন। – বিস্তারিত জানুন

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ