বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ শিশুদের ক্যানসার হাসপাতালের নিকটে আমেরিকার ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ ইরানের ‘সংস্কার বাস্তবায়ন না হওয়া আবু সাঈদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল’ গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু বন্যায় নিহত বেড়ে ৫৮, ক্ষতিগ্রস্ত ১২ লাখের বেশি মানুষ জিয়াউর রহমানের হত্যায় অভিযুক্ত গ্রেফতার, কে এই মোজাফফর হেফাজত আমিরের আহ্বানে ৭ ইসলামী দলের বৈঠক অনুষ্ঠিত আরবি হরফের পতাকা নিয়ে উগ্রবাদী তৎপরতার প্রমাণ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী সড়ক দুর্ঘটনায় ২ সাংবাদিকের মৃত্যুতে ইসলামী আন্দোলনের শোক

কক্সবাজারে ফের দুর্ঘটনায় প্রাণ গেল ৪ জনের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কক্সবাজার জেলার চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় সাতজন নিহতের একদিন পরই ফের সড়কে গেলো তাজা চারটি প্রাণ।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের হারবাং ইনানী রিসোর্ট এলাকায় টমটম ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন কমপক্ষে পাঁচজন। তাৎক্ষনিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, রেইনবো স্টিকার লাগানো কক্সবাজারমুখী একটি কাভার্ডভ্যানটি একই দিক দিয়ে চকরিয়ামুখী ইজিবাইককে ধাক্কা দিলে তার ভেতর বসা সবাই সড়কে ছিটকে পড়ে যায়।

এতে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে আরও দুইজনের মৃত্যু হয়।

চকরিয়া থানার ওসি বখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, কক্সবাজারমুখী কাভার্ডভ্যান হারবাং এলাকায় একটি ব্যাটারিচালিত ইজিবাইককে ধাক্কা দিলে এই হতাহতের ঘটনা ঘটে। আহতদের চকরিয়া উপজেলা হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

তিনি আরও বলেন, আহতদের অবস্থা আশঙ্কাজনক। এই ঘটনায় কাভার্ডভ্যানটি আটক করা হয়। তবে ড্রাইভার ও হেলপার পালিয়ে গেছে।

এটি/আওয়ার ইসলাম

আপনার ব্যবসাকে সহজ করুন। – বিস্তারিত জানুন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ