বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ শিশুদের ক্যানসার হাসপাতালের নিকটে আমেরিকার ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ ইরানের ‘সংস্কার বাস্তবায়ন না হওয়া আবু সাঈদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল’ গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু বন্যায় নিহত বেড়ে ৫৮, ক্ষতিগ্রস্ত ১২ লাখের বেশি মানুষ জিয়াউর রহমানের হত্যায় অভিযুক্ত গ্রেফতার, কে এই মোজাফফর হেফাজত আমিরের আহ্বানে ৭ ইসলামী দলের বৈঠক অনুষ্ঠিত আরবি হরফের পতাকা নিয়ে উগ্রবাদী তৎপরতার প্রমাণ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী সড়ক দুর্ঘটনায় ২ সাংবাদিকের মৃত্যুতে ইসলামী আন্দোলনের শোক

মাওলানা নোমান আহমদের ইন্তেকালে আল্লামা বাবুনগরীর শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আওলাদে রাসুল সাইয়্যেদ হুসাইন আহমদ মাদানী রহ.এর বিশিষ্ট খলিফা চট্টগ্রামের প্রখ্যাত হযরত আলেম মাওলানা নোমান আহমদ এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন দেশের সর্ববৃহৎ অরাজনৈতিক ধর্মীয় সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব ও হাটহাজারী মাদরাসার সহযোগী পরিচালক শাইখুল হাদীস আল্লামা জুনায়েদ বাবুনগরী৷

আজ ১১ সেপ্টেম্বর মঙ্গলবার এক শোক বার্তায় আল্লামা বাবুনগরী বলেন, মাওলানা নোমান আহমদ আত্মশুদ্ধির লাইনে অনেক বড় খেদমত আঞ্জাম দিয়েছেন৷ আধ্যাতিক জগতে তিনি একজন উঁচু মাপের ব্যক্তি ছিলেন৷ তাঁর মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত৷

মরহুমের স্মৃতিচারণ করে আল্লামা বাবুনগরী বলেন, মাওলানা নোমান আহমদ রহ. এর সাথে আমার একাধিকবার বিভিন্ন প্রোগ্রামে সাক্ষাত হয়েছে৷ তিনি আমাকে অত্যন্ত স্নেহ করতেন।তিনি খুব সহজ-সরল ধরনের মানুষ ছিলেন৷

সুন্নাতে নববীর উপর অনেক গুরুত্ববান আল্লাহর একজন খাটি বান্দা ছিলেন ৷ তাঁর ইন্তেকালে জাতি এক আধ্যাতিক মহান ব্যক্তিত্বকে হারালো৷

আল্লামা বাবুনগরী মরহুমের বহুমুখি দ্বীনি খিদমাত কবুলের জন্য দুআ করেন এবং তাঁর মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা প্রকাশ করেন৷

আপনার ব্যবসাকে সহজ করুন। – বিস্তারিত জানুন

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ