বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ শিশুদের ক্যানসার হাসপাতালের নিকটে আমেরিকার ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ ইরানের ‘সংস্কার বাস্তবায়ন না হওয়া আবু সাঈদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল’ গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু বন্যায় নিহত বেড়ে ৫৮, ক্ষতিগ্রস্ত ১২ লাখের বেশি মানুষ জিয়াউর রহমানের হত্যায় অভিযুক্ত গ্রেফতার, কে এই মোজাফফর হেফাজত আমিরের আহ্বানে ৭ ইসলামী দলের বৈঠক অনুষ্ঠিত আরবি হরফের পতাকা নিয়ে উগ্রবাদী তৎপরতার প্রমাণ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী সড়ক দুর্ঘটনায় ২ সাংবাদিকের মৃত্যুতে ইসলামী আন্দোলনের শোক

চকরিয়ায় বাস-লেগুনার সংঘর্ষে নিহত ৭

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী বাসের সঙ্গে লেগুনা গাড়ির মুখোমুখি সংঘর্ষে সাতজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন দুইজন।

মঙ্গলবার ১১ টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের হারবাং ইউনিয়নের বরইতলী এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান চকরিয়া থানার ওসি বখতিয়ার উদ্দিন চৌধুরী।

নিহতরা হলেন, চট্টগ্রামের লোহাগড়া উপজেলা আধুনগর এলাকার আহমদ হোসেনের ছেলে খায়ের আহমদ (৪০), কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং এলাকার মনসুর আহমদের ছেলে জহির আহমদ (৩২) ও একই এলাকার সাইফুল আলমের ছেলে আবুল কাশেম (২৭)। অন্যদের নাম-পরিচয় জানাতে পারেননি ওসি বখতিয়ার।

আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতরা সবাই লেগুনার যাত্রী।

স্থানীয়রা জানান, লেগুনাটি যাত্রী নিয়ে কক্সবাজার থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে লেগুনার মুখোমুখি সংঘর্ষ হলে এ দুঘটনা ঘটে।

চকরিয়া থানার ওসি বখকিয়া আহমেদ চৌধুরী বলেন, দুর্ঘটনার পর চকরিয়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নেওয়ার পর সেখানে কর্তব্যরত চিকিৎসক চারজনকে মৃত ঘোষণা করেন।

পরে চকরিয়ার ইউনিক হাসপাতালে একজন এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আরো দুইজনের মৃত্যু হয়।

আরও পড়ুন:  যা আছে সংসদে উত্থাপিত কওমি মাদরাসা বিলে

আপনার ব্যবসাকে সহজ করুন। – বিস্তারিত জানুন

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ