বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ শিশুদের ক্যানসার হাসপাতালের নিকটে আমেরিকার ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ ইরানের ‘সংস্কার বাস্তবায়ন না হওয়া আবু সাঈদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল’ গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু বন্যায় নিহত বেড়ে ৫৮, ক্ষতিগ্রস্ত ১২ লাখের বেশি মানুষ জিয়াউর রহমানের হত্যায় অভিযুক্ত গ্রেফতার, কে এই মোজাফফর হেফাজত আমিরের আহ্বানে ৭ ইসলামী দলের বৈঠক অনুষ্ঠিত আরবি হরফের পতাকা নিয়ে উগ্রবাদী তৎপরতার প্রমাণ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী সড়ক দুর্ঘটনায় ২ সাংবাদিকের মৃত্যুতে ইসলামী আন্দোলনের শোক

খলিফায়ে মাদানী শায়খ নোমান আহমদের জানাজা বাদ মাগরিব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশের অন্যতম প্রবীণ আলেমে দীন  শায়খ নোমান আহমদ আজ (মঙ্গলবার) সকাল ৭টা ৪৫ মিনিটে চট্টগ্রামের পটিয়ায় ইন্তেকাল করেছেন৷ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন৷

তিনি শায়খুল ইসলাম সায়্যিদ হোসাইন আহমদ মাদানী রহ. এর অন্যতম খলিফা ছিলেন। শতবর্ষি  এই বুজুর্গ জীবদ্দশায় দীনের নানামুখি খেদমতে জড়িয়ে ছিলেন৷

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০২ বছর। ছয় ছেলে ও তিন মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

মরহুমের জানাজা নামাজ মঙ্গলবার বাদ মাগরিব চট্টগ্রাম পটিয়া আলমদরপাড়া নিজ গ্রামে অনুষ্ঠিত হবে।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধে তিনি সক্রিয় ভুমিকা রাখেন। রাজনৈতিক ময়দানে তিনি জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় উপদেষ্টা ছিলেন।

চট্রগ্রামের পটিয়া উপজেলার আলামদার পাড়ায় তিনি জন্মগ্রহণ করেন। ঢাকা আশারাফুল উলূম বড় কাটরা, চট্রগ্রাম মোজাহেরুল উলূম, বান্দরবান মাদরাসার সাবেক উস্তাদ।রাজধানীর  নূতনভাগ মাদরাসার শাইখুল হাদিস ছিলেন।

আরও পড়ুন:  যা আছে সংসদে উত্থাপিত কওমি মাদরাসা বিলে

আপনার ব্যবসাকে সহজ করুন। – বিস্তারিত জানুন

-আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ