বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ শিশুদের ক্যানসার হাসপাতালের নিকটে আমেরিকার ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ ইরানের ‘সংস্কার বাস্তবায়ন না হওয়া আবু সাঈদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল’ গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু বন্যায় নিহত বেড়ে ৫৮, ক্ষতিগ্রস্ত ১২ লাখের বেশি মানুষ জিয়াউর রহমানের হত্যায় অভিযুক্ত গ্রেফতার, কে এই মোজাফফর হেফাজত আমিরের আহ্বানে ৭ ইসলামী দলের বৈঠক অনুষ্ঠিত আরবি হরফের পতাকা নিয়ে উগ্রবাদী তৎপরতার প্রমাণ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী সড়ক দুর্ঘটনায় ২ সাংবাদিকের মৃত্যুতে ইসলামী আন্দোলনের শোক

সড়ক দুর্ঘটনায় তিন জেলায় শিশুসহ নিহত ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: লক্ষ্মীপুর, নোয়াখালী ও সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশুসহ তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে তিন জন।

সকালে লক্ষ্মীপুর-মজুচৌধুরীহাট সড়কের হাজিরবাজার এলাকায় পিকআপের চাপায় প্রথম শ্রেণির স্কুলছাত্র ইব্রাহিম হোসেন নিহত হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মায়ের সঙ্গে স্কুলে যাওয়ার পথে দৌড়ে রাস্তা পারের সময় একটি পিকআপ ইব্রাহিমকে চাপা দেয়। ঘটনাস্থলেই মারা যায় ইব্রাহিম।

এদিকে ভোরে নোয়াখালীর সোনাইমুড়ীতে প্রাইভেটকার ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে অটোরিকশা চালক নিহত হয়েছে।

গাড়ি চালক শাহজালালকে আটক করেছে পুলিশ। সিরাজগঞ্জের বেলকুচিতে একটি অটোরিকশা খাদে পড়ে একজন নিহত হয়েছে আহত হয়েছে তিন জন।

আপনার ব্যবসাকে সহজ করুন। – বিস্তারিত জানুন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ