বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ শিশুদের ক্যানসার হাসপাতালের নিকটে আমেরিকার ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ ইরানের ‘সংস্কার বাস্তবায়ন না হওয়া আবু সাঈদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল’ গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু বন্যায় নিহত বেড়ে ৫৮, ক্ষতিগ্রস্ত ১২ লাখের বেশি মানুষ জিয়াউর রহমানের হত্যায় অভিযুক্ত গ্রেফতার, কে এই মোজাফফর হেফাজত আমিরের আহ্বানে ৭ ইসলামী দলের বৈঠক অনুষ্ঠিত আরবি হরফের পতাকা নিয়ে উগ্রবাদী তৎপরতার প্রমাণ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী সড়ক দুর্ঘটনায় ২ সাংবাদিকের মৃত্যুতে ইসলামী আন্দোলনের শোক

মাকে নির্যাতনের দায়ে ছেলের ১৫ দিনের কারাদণ্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কুড়িগ্রামের উলিপুর উপজেলায় বসতভিটার ৮ শতক জমি লিখে না দেওয়ায় মাকে নির্যাতনকারী ছেলে জসিম উদ্দিনকে (২০) ১৫ দিনের বিনাশ্রম কারদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৯ সেপ্টেম্বর) বিকেলে উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ শফিকুল ইসলাম এই দণ্ডাদেশ দেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলা গুনাইগাছ ইউনিয়নের রামধন গ্রামের নূর জামালের স্ত্রী জরিনা বেগমের (৪৫) ৮ শতক ভিটাবাড়ির জমি নিজ নামে লিখে নেওয়ার জন্য দীর্ঘদিন ধরে অমানুষিক শারীরিক নির্যাতন চালিয়ে আসছিল একমাত্র ছেলে জসিম উদ্দিন (২০)।

জরিনা বেগম ছেলের নির্যাতন সইতে না পেরে স্বামীর বাড়ি ছেড়ে বছর খানেক ধরে পার্শ্ববর্তী তবকপুর ইউনিয়নের বামনা ছড়া গ্রামের বাবার বাড়িতে বসবাস করছেন। রোববার সকালে একটি এনজিও’র ঋণের কিস্তি দিতে আসলে ছেলে জসিম উদ্দিন মায়ের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন।

একপর্যায় হাতে থাকা লোহার রড দিয়ে জরিনা বেগমকে এলোপাতাড়ি আঘাত করলে স্থানীয় লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। পাষণ্ড ছেলেকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেন বলেন, ভ্রাম্যমাণ আদালত দণ্ডাদেশ দেওয়ার পর আসামিকে কুড়িগ্রাম জেল-হাজতে পাঠানো হয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ