শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

কানে পানি ঢুকলে কী করবেন?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নদী, পুকুরে সাঁতার কাঁটতে গেলে বা ঝরনার নিচে গোসলের সময় অনেক ক্ষেত্রে হঠাৎ কানে পানি ঢুকে যায়। তবে বেশি পরিমাণে পানি না ঢুকলে সমস্যা হয় না। কানের ভেতরের ওয়াক্স অল্প পরিমাণ পানি শোষণ করে নেয়।

কিন্তু বেশি পরিমাপ পানি ঢুকলে সমস্যা হতে পারে। আর পানি বের না করা গেলে যন্ত্রণায় কাতর করে রাখে কিছুদিন। তাই কানে পানি ঢুকে গেলে সহজ কিছু উপায় অবলম্বন করে পানি বের করা যেতে পারে।

আসুন জেনে নেই কানে পানি ঢুকলে কি করবেন...

১) যে কানে পানি ঢুকেছে, সে দিকে মাথাটি কাত করুন। তারপর হাতের তালু রাখুন কানের ওপর এবং চাপ দিন। চাপ দিয়েই হাতটি সরিয়ে নিন। দেখবেন খানিকটা পানি বের হয়ে গেছে। এভাবে বেশ কয়েকবার করুন। পানি বের হয়ে কান বন্ধ হওয়ার সমস্যা দূর হবে।

২) যে কানে পানি ঢুকেছে সে কানটি বালিশে চাপা দিয়ে শুয়ে থাকুন এবং সম্ভব হলে ঘুমিয়ে পড়ুন। ঘুম ভাঙলে দেখবেন আর পানির সমস্যা নেই।

৩) একটি লম্বা শ্বাস নিন, এবার দুই আঙুল দিয়ে নাকের ফুটো বন্ধ করে ফেলুন। এখন এই বন্ধ নাক দিয়েই নিশ্বাস ফেলার চেষ্টা করুন। খুব জোরে বলপ্রয়োগ করতে হবে না, সাধারণত যেভাবে নিশ্বাস ফেলেন সেভাবে ফেললেই হবে। কানে আওয়াজ শুনতে পাবেন, বুঝবেন যে পানি বের করে বন্ধ কান ঠিক হয়ে গেছে।

৪) হাই তুললেও কানের পানি বেরিয়ে যায়।

৫) হেয়ার ড্রায়ার বেশ ভালো কাজ করে এ ক্ষেত্রে। একদম লো'তে ড্রায়ার সেট করুন। তারপর কান থেকে ১০-১২ ইঞ্চি দূরে রেখে তাপ দিন। আশা করি, কানের পানির সমস্যা দূর হবে।

আপনার ব্যবসাকে সহজ করুন। – বিস্তারিত জানুন

আরএম/