শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

ভারতীয় জাল নোট তৈরির কারখানার সন্ধান; সীমান্তে হাই অ্যালার্ট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারত-বাংলাদেশ সীমান্তে হাই অ্যালার্ট। বাংলাদেশের চাপাইনবাবগঞ্জে ভারতীয় জাল নোট তৈরির কারখানার সন্ধান। বাংলাদেশের র‌্যাপিড অ্যাকশন বাহিনীর সতর্কবার্তা পেয়ে সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিএসএফ।

খবর ছিল বেশ কিছু দিন ধরেই। এবার হাতেনাতে তথ্য প্রমাণ। বাংলাদেশেরে চাপাইনবাবগঞ্জ জোড়াবাগান এলাকায় ভারতীয় জাল নোট তৈরির কারখানার সন্ধ্যান মিলল। উদ্ধার হয়েছে এক কোটি জাল ভারতীয় নোট। এ ঘটনায় ইতোমধ্যেই এক জনকে গ্রেফতার করা হয়েছে।

ধৃতের নাম রুবেল হোসেন। ভারতীয় কেন্দ্রীয় গোয়েন্দা দফতরের রিপোর্টের তথ্য পৌঁছায়  বাংলাদেশের র‌্যাপিড অ্যাকশন বাহিনীর কাছে। এই তথ্যের ভিত্তিতেই অভিযান চালান বাংলাদেশের তদন্তকারীরা। তারপরই এই সাফল্য।

তদন্তে জানা গেছে, এই জাল নোট কারবারের সঙ্গে আরও বেশ কয়েকজন যুবক জড়িত। অভিযানের সময়ে তারা পালিয়ে গিয়েছে। কিন্তু ধরা পড়ে যায় রুবেল। বাকিদের খোঁজে তল্লাশি চলছে। বাংলাদেশের তরফে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকেও সতর্ক করা হয়েছে। কাঁটাতার পেরিয়ে তারা এ দেশে চলে আসতে পারে বলে মনে করা হচ্ছে। বাংলাদেশে র‌্যাপিড অ্যাকশন বাহিনীর সতর্কবার্তা পেয়ে সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিএসএফ। জারি হয়েছে হাই অ্যালার্ট।

বিসফটি কী, কিভাবে আপনার ব্যবসাকে সহজ করে? – বিস্তারিত জানুন

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ