শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

দক্ষিণ সুদানে বিমান বিধ্বস্ত হয়ে নিহত ১৭

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  দক্ষিণ সুদানের একটি হ্রদে বিমান বিধ্বস্ত হয়ে ১৭ আরোহী নিহত হয়েছেন। স্থানীয় সময় রবিবার এ দুর্ঘটনা ঘটে।

দেশটির ইরল শহরের তথ্যমন্ত্রী তাবান অ্যাবেল আগুয়েক বার্তা সংস্থা এপিকে জানান, ১৯ আসনের বাণিজ্যিক ‘বেবি এয়ার’ বিমানটি রাজধানী জুবা থেকে ইরল শহরের উদ্দেশে যাত্রা করেছিল।

আগুয়েক বলেন, ‘ছয় বছরের একটি শিশু, একজন প্রাপ্তবয়স্ক এবং একজন বিদেশি ইউরোপিয়ান দুর্ঘটনা থেকে বেঁচে গেছেন। তবে শেষজনের অবস্থা আশঙ্কাজনক।’

বিমান বিধ্বস্ত হওয়া জায়গাটির সর্বত্র মরদেহ পড়ে ছিল বলে উল্লেখ করেন আগুয়েক।

গৃহযুদ্ধে বিধ্বস্ত পূর্ব আফ্রিকান দেশটির কেন্দ্রীয় এলাকায় ইরল অবস্থিত।

একজন প্রতক্ষ্যদর্শী বলেন, বিমানটি একটি নদীতে বিধ্বস্ত হয় এবং পানি থেকে মৃতদেহগুলো উদ্ধার করা হয়। দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা ডেভিড সুবেক বিমান বিধ্বস্তের ঘটনা নিশ্চিত করেছেন। তবে বিমান বিধ্বস্তের এ ঘটনায় কতজনের প্রাণহানি ঘটেছে তা নিশ্চিত করতে পারেননি তিনি। সূত্র : রয়টার্স।

বিসফটি কী, কিভাবে আপনার ব্যবসাকে সহজ করে? – বিস্তারিত জানুন

-আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ