বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ শিশুদের ক্যানসার হাসপাতালের নিকটে আমেরিকার ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ ইরানের ‘সংস্কার বাস্তবায়ন না হওয়া আবু সাঈদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল’ গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু বন্যায় নিহত বেড়ে ৫৮, ক্ষতিগ্রস্ত ১২ লাখের বেশি মানুষ জিয়াউর রহমানের হত্যায় অভিযুক্ত গ্রেফতার, কে এই মোজাফফর হেফাজত আমিরের আহ্বানে ৭ ইসলামী দলের বৈঠক অনুষ্ঠিত আরবি হরফের পতাকা নিয়ে উগ্রবাদী তৎপরতার প্রমাণ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী সড়ক দুর্ঘটনায় ২ সাংবাদিকের মৃত্যুতে ইসলামী আন্দোলনের শোক

একসঙ্গে চার সন্তানের মা হলেন হাসিনা আক্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন হাসিনা আক্তার পপি (২৮) নামে রংপুরের এক গৃহবধূ।

শুক্রবার (৭ সেপ্টেম্বর) রংপুরের প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের মধ্য দিয়ে দুই পুত্র ও দুই কন্যা সন্তানের জন্ম দেন তিনি।

পপির গ্রামের বাড়ি গাইবান্ধা সদর উপজেলা। তার স্বামীর নাম মহসীন আলী।

হাসপাতাল সূত্র জানায়, শুক্রবার তাকে প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গাইনী চিকিৎসক লায়লা হাসনা বানু অস্ত্রোপচার করলে ওই গৃহবধূ পরপর চার সন্তানের জন্ম দেন।

পপির বড় ভাই মোস্তাকিন রহমান শিশির জানান, ৮ বছর আগে তার বোনের সঙ্গে মহসীনের বিয়ে হয়। এক সঙ্গে চার সন্তানের জন্মই হলো বিয়ের পর তাদের প্রথম সস্তান। এতে পরিবারের সকলেই খুশি। বর্তমানে মা ও চার সন্তানই সুস্থ আছে।

বিসফটি – বিস্তারিত জানুন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ