বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ শিশুদের ক্যানসার হাসপাতালের নিকটে আমেরিকার ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ ইরানের ‘সংস্কার বাস্তবায়ন না হওয়া আবু সাঈদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল’ গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু বন্যায় নিহত বেড়ে ৫৮, ক্ষতিগ্রস্ত ১২ লাখের বেশি মানুষ জিয়াউর রহমানের হত্যায় অভিযুক্ত গ্রেফতার, কে এই মোজাফফর হেফাজত আমিরের আহ্বানে ৭ ইসলামী দলের বৈঠক অনুষ্ঠিত আরবি হরফের পতাকা নিয়ে উগ্রবাদী তৎপরতার প্রমাণ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী সড়ক দুর্ঘটনায় ২ সাংবাদিকের মৃত্যুতে ইসলামী আন্দোলনের শোক

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় স্কুলশিক্ষক নিহত, আহত ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় সুমন চন্দ্র দাস (৩৫) নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। বুধবার রাত সাড়ে ৮টার দিকে জেলার সদর দক্ষিণ উপজেলার কুমিল্লা-লাকসাম সড়কের শিকারপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুমন চন্দ্র দাস সদর দক্ষিণ উপজেলার বারপাড়া ইউনিয়নের দুর্গাপুর গ্রামের বাবুল চন্দ্র দাসের ছেলে। তিনি জেলার আদর্শ সদর উপজেলার নোয়াপাড়া এলাকার সুবরাতি শাহজাদী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।

লালমাই হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সফিকুল ইসলাম জানান, সুমন চন্দ্র দাস বুধবার রাত সোয়া ৮টার দিকে সিএনজিচালিত অটোরিকশাযোগে শহর থেকে বাড়িতে ফিরছিলেন। পথে কুমিল্লা-লাকসাম সড়কের শিকারপুর এলাকায় পৌঁছালে একটি ট্রাক্টর জমি থেকে রাস্তায় উঠতে গিয়ে ওই সিএনজিকে ধাক্কা দেয়।

এতে ওই সিএনজিটি দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলেই স্কুলশিক্ষক সুমন চন্দ্র দাস নিহত এবং আরও তিন যাত্রী আহত হন। নিহতের মরদেহ ও দুর্ঘটনাকবলিত সিএনজি উদ্ধার করে ফাঁড়িতে নেয়া হয়েছে।

বিসফটি – বিস্তারিত জানুন

আরও পড়ুনইসলামি সভ্যতার খোঁজে রাশিয়ার পথে পথে

অারএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ