শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

আসাদকে হত্যার পরিকল্পনা অস্বীকার করলেন ট্রাম্প

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আমেরিকার বিশিষ্ট লেখক-সাংবাদিক বব উডওয়ার্ডের বইয়ে দাবি করা সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে হত্যার পরিকল্পনার বিষয়টি অস্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বুধবার রাতে এক বিবৃতিতে ট্রাম্প জানান, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কারও সাথেই তিনি এরকম কোনো বিষয় আলোচনা পর্যন্ত করেননি। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিসও অস্বীকার করেছেন পুরো বিষয়টি।

মঙ্গলবার (০৪ সেপ্টেম্বর) ওয়াশিংটন পোস্ট ‘ফেয়ার: ট্রাম্প ইন দ্য হোয়াইট হাউজ’ শীর্ষক বইয়ের চুম্বক অংশ প্রকাশ করেছে। আগামী ১১ সেপ্টেম্বর বইটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।

তার পর থেকেই পুরো বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে ওয়াটারগেট কেলেঙ্কারি প্রকাশের জন্য খ্যাতি অর্জন করা সাংবাদিক বব উডওয়ার্ডের এই বইটি।

বইয়ে দাবি করা হয়েছে, ২০১৭ সালে ইদলিবের খান সায়খুন শহরে রাসায়নিক হামলার জন্য আসাদ সরকারের প্রতি ক্ষিপ্ত হয়ে জেমস ম্যাটিসকে ফোন করেন প্রেসিডেন্ট ট্রাম্প। ফোনে তিনি প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে মেরে ফেলার কথা বলেন। জেমসকে বলা হয়, ‘লেট’স কিল হিম আসাদ’

যদিও হোয়াইট হাউসের মুখপাত্র সারাহ স্যান্ডর্স এগুলোকে মনগড়া তথ্য বলে উড়িয়ে দিয়েছেন।

এসব দাবি অস্বীকার করে ইতোমধ্যে ডোনাল্ড ট্রাম্প নতুন এই বইয়ের তীব্র সমালোচনা করেছেন। বলেছেন, বইটি ‘জনগণের সঙ্গে ধোঁকাবাজি’।

আরও পড়ুন : লেট’স কিল হিম: গোপনে আসাদকে হত্যার পরিকল্পনা ট্রাম্পের!

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ