শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

অর্থনৈতিক সঙ্কট উত্তরণে দুই অর্থনীতিবিদকে মন্ত্রী নিয়োগ দিলেন এরদোগান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অর্থনৈতিক সঙ্কট থেকে উত্তরণের নতুন নতুন পদ্ধতি আবিষ্কার করছে তুরস্ক। এবার সে কারণেই তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেপ এরদোগান বৃহস্পতিবার দুই অর্থনীতিবিদকে ডেপুটি মন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন। খবর আনাদুলু এজেন্সি-এর।

খবরে বলা হয়, নুরুদ্দিন নেবাতি নামের একজন অর্থনীতিবিদকে দেশটির ডেপুটি রাজস্বমন্ত্রী এবং ওসমান দিনচবাস নামের আরেক অর্থনীতিবিদকে দেশটির ডেপুটি অর্থমন্ত্রী হিসাবে নিয়োগ দেয়া হয়েছে।

নুরুদ্দিন নেবাতিকে রাজস্বমন্ত্রী এবং ওসমান দিনচবাসকে ডেপুটি অর্থমন্ত্রী হিসাবে নিয়োগ দেয়ার বিষয়টি সরকারি একটি গেজেটেও প্রকাশ করা হয়।

নুরুদ্দিন নেবাতি ইতিপূর্বে তুরস্কের একেপি পার্টির ডেপুটি হিসাবে কর্মরত ছিলেন এবং একই সাথে তিনি ইন্টারপার্লামেন্টারি জেরুজালেম প্লাটফরমের একটি সংস্থার প্রধান হিসাবে নিযুক্ত ছিলেন।

ধারণা করা হচ্ছে, তুরস্কের অর্থনৈতিক সঙ্কট উত্তরণে খ্যাতিমান এই দুই অর্থনীতিবিদকে উপমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন দেশটি প্রেসিডেন্ট এরদোগান।

সূত্রঃ আনাদুলু  এজেন্সি।

সিরিয়া সংকট সমাধানে ত্রিপক্ষীয় বৈঠক ‘গুরুত্বপূর্ণ’ : এরদোগান

বিসফটি – বিস্তারিত জানুন

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ