বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

মিয়ানমার তিন হাজারের অধিক রোহিঙ্গা ফেরত নিতে সম্মত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: রোহিঙ্গাদের প্রথম দলটি মিয়ানমারে ফেরত পাঠাতে প্রস্তুত বাংলাদেশ। এরিমধ্যে যাচাই-বাছাই শেষে তিন হাজারের বেশি রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার।

রাজধানীতে রোহিঙ্গা সংকট নিয়ে এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা জানান, পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী।

রোহিঙ্গাদের ফেরত পাঠাতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ঘুমধুম ইউনিয়নে তৈরি হচ্ছে প্রত্যাবাসন কেন্দ্র।

ওদিকে, ভারতের সহযোগিতায় পূর্ণবাসন কেন্দ্র তৈরিসহ কিছু কার্যক্রম শুরু করেছে নেপিদো। এ প্রক্রিয়ায় ভারতে পাশাপাশি চীন ও জাপান মিয়ানমারকে সহযোগিতা করছে। এসব কথা জানান, পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী।

তবে প্রত্যাবাসন নিয়ে এখনো সংশয়ে বিশেষজ্ঞরা। তাদের মতে রোহিঙ্গাদের শুধু ফেরত পাঠালেই হবে না, তাদের নিরাপত্তা নিশ্চিত করাও বাংলাদেশের দায়িত্ব। একই সাথে রোহিঙ্গাদের জন্য সেফ জোন তৈরিতে আন্তর্জাতিক চাপ বাড়ানোর পরামর্শও দেন, তারা।

কক্সবাজারের টেকনাফ ও উখিয়ায় রোহিঙ্গা আশ্রয় শিবিরের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানকে একযোগে কাজ করার পরামর্শ দেন পররাষ্ট্রমন্ত্রী।

বিসফটি – বিস্তারিত জানুন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ