শুক্রবার, ০৩ জুলাই ২০২৬ ।। ১৯ আষাঢ় ১৪৩৩ ।। ১৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দেলাওয়ার হোসাইন সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণ করেন এএসপি ফজলু: ডিবি আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি শ্রদ্ধা জানাল সৌদি সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৪৪  জুলাই গণঅভ্যুত্থানের বার্ষিকীতে সুনামগঞ্জে খেলাফত মজলিসের আলোচনা সভা ধর্মান্তরের ঝুঁকি মোকাবিলায় মক্তবব্যবস্থা জোরদারের আহ্বান জমিয়তে উলামায়ে হিন্দের বগুড়ায় জমি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ৮ জুমার খুতবায় পাকিস্তানি স্কলার আলেমের হার্ট অ্যাটাক যোগ্য নেতৃত্ব ছাড়া সমাজ পরিবর্তন সম্ভব নয়: গাজী আতাউর রহমান বাঘের গালিবাফের সঙ্গে স্পিকার হাফিজ উদ্দিনের সাক্ষাৎ ‘জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এখন সময়ের দাবি’

বাংলাদেশের নির্বাচনে ভারতের কোন ভূমিকা নেই: শ্রিংলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধণ শ্রিংলা বলেছেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের কোনো ভূমিকা নেই। এ নিয়ে ভারত কোনো কথা বলতে চায় না। আমরা আমাদের এ অবস্থানটি ধরে রাখতে চাই।

বুধবার (৫ সেপ্টেম্বর) বিকালে পররাষ্ট্র সচিব এম শহিদুল হকের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নে জবাবে তিনি একথা বলেন।

পররাষ্ট্র সচিবের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের এ বৈঠক প্রসঙ্গে হর্ষ বর্ধন শ্রিংলা জানান, এটি একটি রুটিন ওয়ার্ক। দুই দেশের মধ্যে চলমান একাধিক উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি নিয়ে বৈঠকে আলোচনা হয়।

আরও পড়ুন- রাসুল সা.-এর ২৪ ঘন্টার সংক্ষিপ্ত রুটিন

তিনি বলেন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে সহযোগিতার প্রশ্নে ভারতের চলমান উদ্যোগগুলোর অনেককিছুই কাছাকাছি সময়ে দৃশ্যমান হবে। দুই দেশের উচ্চ পর্যায়ের সফর বিনিময়ও হবে এই সময়ে।

ভারতীয় হাইকমিশনার বলেন, অর্থনৈতিক উন্নয়নে ঢাকা-নয়া দিল্লি একসঙ্গে একাধিক উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে। বিদ্যুৎ ও জ্বালানি, সড়ক ও নৌ যোগাযোগসহ একাধিক খাতের উন্নয়নে দুই দেশ কাজ করছে।

বিসফটি – বিস্তারিত জানুন

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ