বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ শিশুদের ক্যানসার হাসপাতালের নিকটে আমেরিকার ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ ইরানের ‘সংস্কার বাস্তবায়ন না হওয়া আবু সাঈদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল’ গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু বন্যায় নিহত বেড়ে ৫৮, ক্ষতিগ্রস্ত ১২ লাখের বেশি মানুষ জিয়াউর রহমানের হত্যায় অভিযুক্ত গ্রেফতার, কে এই মোজাফফর হেফাজত আমিরের আহ্বানে ৭ ইসলামী দলের বৈঠক অনুষ্ঠিত আরবি হরফের পতাকা নিয়ে উগ্রবাদী তৎপরতার প্রমাণ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী সড়ক দুর্ঘটনায় ২ সাংবাদিকের মৃত্যুতে ইসলামী আন্দোলনের শোক

ফেনীতে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফেনীতে র‍্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে লাল সুমন নামে একজন নিহত হয়েছেন। মঙ্গলবার রাত ১০ টার দিকে সদর উপজেলার সুলতানপুর কবিরাজ পুকুর পাড়ে এ ঘটনা ঘটে।

র‍্যাবের দাবি, নিহত সুমন ওরফে লাল সুমন (৩৫) একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী।

ফেনী সদরের ধর্মপুর ইউনিয়নের কাঁঠালতলা এলাকার বাসিন্দা লাল সুমনের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, অস্ত্র ও মাদকসহ ১৪ টি মামলা ছাড়াও বহু অভিযোগ রয়েছে।

র‌্যাব ফেনী ক্যাম্পের অধিনায়ক সাফায়াত জামিল ফাহিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মঙ্গলবার রাত ১০ টার দিকে একদল মাদক ব্যবসায়ী সুলতানপুর কবিরাজ পুকুর পাড় এলাকায় মাদক বেচাকেনার জন্য একত্রিত হয়েছে খবর পেয়ে র‍্যাব সদস্যারা সেখানে যান।

র‍্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা র‍্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। র‍্যাবও পাল্টা গুলি ছোড়ে। এতে লাল সুমন আহত হয় এবং তার সহযোগীরা পালিয়ে যায়।

আহত সুমনকে ফেনী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ব্যবসার নিয়ে জটিলতার দিন শেষ – বিস্তারিত জানুন

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ