শুক্রবার, ০৩ জুলাই ২০২৬ ।। ১৯ আষাঢ় ১৪৩৩ ।। ১৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দেলাওয়ার হোসাইন সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণ করেন এএসপি ফজলু: ডিবি আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি শ্রদ্ধা জানাল সৌদি সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৪৪  জুলাই গণঅভ্যুত্থানের বার্ষিকীতে সুনামগঞ্জে খেলাফত মজলিসের আলোচনা সভা ধর্মান্তরের ঝুঁকি মোকাবিলায় মক্তবব্যবস্থা জোরদারের আহ্বান জমিয়তে উলামায়ে হিন্দের বগুড়ায় জমি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ৮ জুমার খুতবায় পাকিস্তানি স্কলার আলেমের হার্ট অ্যাটাক যোগ্য নেতৃত্ব ছাড়া সমাজ পরিবর্তন সম্ভব নয়: গাজী আতাউর রহমান বাঘের গালিবাফের সঙ্গে স্পিকার হাফিজ উদ্দিনের সাক্ষাৎ ‘জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এখন সময়ের দাবি’

জাতীয় ঐক্যের আন্দোলনে জাতির মুক্তি মিলবে: ড. কামাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাতীয় ঐক্যের আন্দোলনে জাতির মুক্তি মিলবে বলে মন্তব্য করেছেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।

বুধবার জাতীয় প্রেসক্লাবে নাগরিক ঐক্যের আয়োজনে ইভিএম বর্জন, জাতীয় নির্বাচন ও রাজনৈতিক জোট শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন,  জাতীয় ঐক্য গড়ার লক্ষে যে আয়োজন করা হয়েছে এতে আমি আনন্দিত। এই আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার থেকে জাতি মুক্তি লাভ করবে। আমাদের সৌভাগ্য যে বাংলাদেশের জনগণ নিজের অধিকার সম্পর্কে সচেতন। আমরা এই আয়োজন থেকে বৃহত্তর স্বার্থে জাতীয় ঐক্য গড়ে একটি স্বাধীন, প্রভাবমুক্ত এবং কার্যকরী নির্বাচনের লক্ষে কাজ করে যাবো।

তিরি আরো বলেন,  পাশাপাশি আমরা যুক্তফ্রন্ট যে সাতটি লক্ষ দিয়েছি তার একটি হচ্ছে বাংলাদেশের মানুষের অধিকার ফিরিয়ে দেয়া। আজকের উপস্থিতি প্রমাণ করে আমরা সকলকে নিয়ে জাতীয় ঐক্য গঠন করে এগিয়ে যাবো।

কামাল বলেন, বাংলাদেশের জনগণের জন্য একটি অবাধ সুষ্ঠ নির্বাচন হলে তাদের মৌলিক ক্ষমতার প্রমাণ হবে। এজন্য অবাধ ও সুষ্ঠ নির্বাচন হতে হবে। এইভাবে আন্দোলন সংগ্রামের মাধ্যমে আমরা বাংলা ভাষা এবং স্বাধীনতাসহ সকল মৌলিক অধিকার পেয়েছি।

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার সঞ্চলনায় এতে আরো বক্তব্য রাখেন বিএনপি মসহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জেএসডি সভাপতি আসম আবদুর রব, কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীর প্রতীক প্রমুখ।

বিসফটি – বিস্তারিত জানুন

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ