বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ শিশুদের ক্যানসার হাসপাতালের নিকটে আমেরিকার ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ ইরানের ‘সংস্কার বাস্তবায়ন না হওয়া আবু সাঈদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল’ গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু বন্যায় নিহত বেড়ে ৫৮, ক্ষতিগ্রস্ত ১২ লাখের বেশি মানুষ জিয়াউর রহমানের হত্যায় অভিযুক্ত গ্রেফতার, কে এই মোজাফফর হেফাজত আমিরের আহ্বানে ৭ ইসলামী দলের বৈঠক অনুষ্ঠিত আরবি হরফের পতাকা নিয়ে উগ্রবাদী তৎপরতার প্রমাণ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী সড়ক দুর্ঘটনায় ২ সাংবাদিকের মৃত্যুতে ইসলামী আন্দোলনের শোক

গফরগাঁওয়ে ৪দিন ধরে নিখোঁজ মাদরাসা শিক্ষার্থী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ময়মনসিংহের গফরগাঁওয়ে এক মাদরাসার শিশু শিক্ষার্থী গত ৪দিন যাবত নিখোঁজ রয়েছেন। নিখোঁজ মাদরাসা ছাত্রের নাম মাহমুদুল আলম মাহিম। বয়স ১২।

সে উপজেলার গফরগাঁও ইউনিয়নের ছিপান গ্রামের সৈনিক মাহবুব আলমের ছেলে। ময়মনসিংহ শহরের একটি কওমি মাদরাসার ছাত্র সে।

এ ঘটনায় শিক্ষার্থীর মা খাদিজা আক্তার বাদী হয়ে গত সোমবার রাতে গফরগাঁও থানায় একটি জি.ডি দায়ের করেন।

থানায় দায়েরকৃত জি.ডি সূত্রে জানা যায়, উপজেলার ছিপান গ্রামের সৈনিক মাহবুব আলম দীর্ঘদিন ধরে পরিবারসহ পৌরশহরের ৮নং ওয়ার্ডে ভাড়া বাসা নিয়ে বসবাস করে আসছেন। তার বড় ছেলে মাহিম ঈদের ছুটিতে মাদরাসা থেকে গফরগাঁও এর বাসা আসে।

গত ২ সেপ্টেম্বর, রোববার দুপুরে মাদরাসা পড়ুঁয়া ছেলে মাহিম বাসায় সামনে থেকে নিখোঁজ হয়। পরে আত্বীয়-স্বজনসহ সকল স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। ছেলে সন্ধান চেয়ে সোমবার রাতে মা খাদিজা আক্তার বাদী হয়ে গফরগাঁও থানায় জি.ডি দায়ের করেছেন।

গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল আহাদ খান বলেন, নিখোঁজ মাদ্রাসার শিক্ষার্থী মাহিমের সন্ধানে পুলিশ তৎপরতা চালাচ্ছে।

বিসফটি – বিস্তারিত জানুন

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ