শুক্রবার, ০৩ জুলাই ২০২৬ ।। ১৯ আষাঢ় ১৪৩৩ ।। ১৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দেলাওয়ার হোসাইন সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণ করেন এএসপি ফজলু: ডিবি আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি শ্রদ্ধা জানাল সৌদি সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৪৪  জুলাই গণঅভ্যুত্থানের বার্ষিকীতে সুনামগঞ্জে খেলাফত মজলিসের আলোচনা সভা ধর্মান্তরের ঝুঁকি মোকাবিলায় মক্তবব্যবস্থা জোরদারের আহ্বান জমিয়তে উলামায়ে হিন্দের বগুড়ায় জমি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ৮ জুমার খুতবায় পাকিস্তানি স্কলার আলেমের হার্ট অ্যাটাক যোগ্য নেতৃত্ব ছাড়া সমাজ পরিবর্তন সম্ভব নয়: গাজী আতাউর রহমান বাঘের গালিবাফের সঙ্গে স্পিকার হাফিজ উদ্দিনের সাক্ষাৎ ‘জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এখন সময়ের দাবি’

কারাগারের আদালতে যাননি খালেদার আইনজীবীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার বিচারকাজ সম্পন্ন করতে পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগারে যে আদালত বসানো হয়েছে সেখানে যাননি খালেদা জিয়ার আইনজীবীরা। তারা বকশীবাজারের আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত আগের বিশেষ আদালতেই বসে আছেন।

খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া জানান, সরকার আদালত স্থানান্তরের গেজেট প্রকাশ করেছে। কিন্তু বিষয়টি পূর্বে স্থাপিত আদালতেই জানাতে হবে। সেজন্য আমরা এখানে বসে আছি।

এর আগে, বিচার কাজ চলা সময়ে আসামি ও রাষ্ট্রপক্ষের ১২জন আইনজীবী কারাগারে প্রবেশ করতে পারবেন বলে জানিয়েছেন ঢাকা বিশেষ জজ আদালত-৫ এর পেশকার তাজুল ইসলাম।

তিনি গণমাধ্যমকে বলেন, উভয় পক্ষের মিলিয়ে ১২জন আইনজীবী কারাগারের ভেতর আদালতে প্রবেশ করতে পারবেন।

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় খালেদা জিয়া আগামীকাল বুধবার (৫ সেপ্টেম্বর) পর্যন্ত জামিন রয়েছেন। এর আগে গত ৭ আগস্ট মামলাটি যুক্তিতর্ক শুনানির জন্য দিন নির্ধারিত ছিল। তবে খালেদা জিয়া অসুস্থ থাকায় ওই দিন তাকে আদালতে উপস্থিত করেনি কারা কর্তৃপক্ষ।

বিসফটি – বিস্তারিত জানুন

আরও পড়ুন: রাশিয়ায় ৮০ বছর বন্ধ থাকা মসজিদ ফের চালু

-আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ