শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

ইদলিব অভিযান: এবার আমেরিকাকে পাল্টা সতর্ক রাশিয়ার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিরিয়ার ইদলিব প্রদেশে সন্ত্রাসীদের বিরুদ্ধে সম্ভাব্য অভিযানের ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে হুঁশিয়ারি দিয়েছেন সে ব্যাপারে ওয়াশিংটনকে কড়া ভাষায় সতর্ক করে দিয়েছে রাশিয়া। মস্কো বলেছে, ইদলিভে ‘অভয়ারণ্য’ গড়ে তুলেছে সন্ত্রাসীরা এবং সেখানে অভিযান অবশ্যম্ভাবী হয়ে পড়েছে।

ট্রাম্প সোমবার ইদলিব প্রদেশে অভিযান চালানোর ব্যাপারে সিরিয়ার পাশাপাশি রাশিয়া ও ইরানকে সতর্ক করে দিয়ে বলেছিলেন, ইদলিবে যেন ‘বেপরোয়া অভিযান’ চালানো না হয়। তিনি এক টুইটার বার্তায় দাবি করেন, ইদলিবে সেনা অভিযান চালালে বিপর্যয় সৃষ্টি হতে পারে। ট্রাম্প তার ভাষায় ‘এই বড় ভুলে’ অংশগ্রহণ থেকে বিরত থাকতে ইরান ও রাশিয়ার প্রতি আহ্বান জানান।

ট্রাম্পের ওই বক্তব্যের প্রতিক্রিয়ায় ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, “যে সন্ত্রাসবাদ গোটা সিরিয়া পরিস্থিতিকে হুমকিগ্রস্ত করছে তার কথা বিবেচনা না করে নিছক সতর্কবার্তা উচ্চারণ যথার্থ নয়। ট্রাম্প সার্বিক পরিস্থিতি বিচার না করেই এ বক্তব্য দিয়েছেন।”

সিরিয়ার ইদলিব প্রদেশে নিজেদের জন্য অভয়ারণ্য গড়ে তুলেছে বেশ কয়েকটি উগ্র সন্ত্রাসী গোষ্ঠী। তাদের বিরুদ্ধে বড় ধরনের অভিযানের প্রস্তুতি নিচ্ছে সিরিয়ার সেনাবাহিনী। আসন্ন ইদলিব অভিযানের বদনাম করে সিরিয়ায় মার্কিন সামরিক আগ্রাসন চালানোর অজুহাত সৃষ্টি করার জন্য ওই প্রদেশে সন্ত্রাসীদের মাধ্যমে রাসায়নিক হামলা চালানো হতে পারে বলে রাশিয়া আশঙ্কা প্রকাশ করেছে।

আরও পড়ুন: ইদলিব ইস্যুতে রাশিয়া, সিরিয়া ও ইরানকে ট্রাম্পের হুঁশিয়ারি

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ