শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

সিরিয়ার প্রতি সমর্থন অব্যাহত রাখার ঘোষণা ইরানের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: সিরিয়ার চলমান সংকট নিরসন ও দেশটির পুনর্গঠনে ইরান তার সমর্থন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে।

দামেস্ক সফরে গিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মুহাম্মাদ জাওয়াদ জারিফ সোমবার এ ঘোষণা দেন। তিনি সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ও পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল-মুয়াল্লেমের সঙ্গে বৈঠকে করেছেন।

প্রেসিডেন্ট আসাদের সঙ্গে বৈঠকে জারিফ দ্বিপক্ষীয় স্বার্থ ও আঞ্চলিক ঘটনাবলী নিয়ে আলোচনা করেন। বৈঠকে দুজনই বলেন, পশ্চিমারা ইরান ও সিরিয়ার ওপর যে চাপ সৃষ্টি করে চলেছে তা কোনো দেশের নীতি এবং মূল্যবোধের ওপর প্রভাব ফেলতে পারেনি।

এর আগে জাওয়াদ জারিফ সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল-মুয়াল্লেমের সঙ্গে বৈঠক করেন। আগামী ৭ জুলাই তেহরানে রাশিয়া, তুরস্ক ও ইরানের প্রেসিডেন্টের মধ্যে সিরিয়া ইস্যুতে বৈঠক হতে যাচ্ছে।

এর আগে জারিফ আজ একদিনের জন্য সিরিয়া সফর করলেন। মুয়াল্লেম ও জাওয়াদ জারিফের বৈঠকে সিরিয়ার পুনর্গঠন ও দু দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়। এ সময় মুয়াল্লেম সন্ত্রাসবাদ-বিরোধী লড়াইয়ে ইরানের সহযোগিতার জন্য তেহরানকে ধন্যবাদ জানান।

সূত্র: আল-আরাবিয়া

ব্যবসার নিয়ে জটিলতার দিন শেষ – বিস্তারিত জানুন

আরো পড়ুন-

‘বর্তমানে ইসলামিক স্কুল নির্মাণ মসজিদ নির্মাণ থেকেও গুরুত্বপূর্ণ’
তালাকের মহামারি; সমাজের দুই বাহুর ভাবনা!

এটি/আওয়ারইসলাম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ