সাজিদ নুর সুমন
ফিচার রাইটার
দিন দিন বেড়েই চলছে বিবাহ বিচ্ছেদের সংখ্যা। নানা কারণে হচ্ছে এই বিচ্ছেদ। সম্প্রতি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো প্রকাশিত এক রিপোর্টে দেখা যাচ্ছে দেশে গত ৭ বছরে বিবাহ বিচ্ছেদের প্রবণতা বেড়েছে ৩৪ ভাগ। আর নারীরাই দিচ্ছে ৭০ ভাগ তালাক।
প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী দেশের সবচেয়ে বেশি তালাক হচ্ছে ঢাকা সিটিতে। ঢাকায় প্রতি ঘণ্টায় তালাক হচ্ছে ১টি করে। ঢাকার অভিজাত অঞ্চলখ্যাত উত্তর সিটিতে তালাকের প্রবণতা বেড়েছে ৭৫ ভাগ।
এই বিবাহ বিচ্ছেদের কিছু কারণ নিচে তুলে ধরা হল-
ব্যক্তিত্বে অমিল: ২০১৩ সালে Institute for Divorce Financial Analysts একটি সমীক্ষা করে। যেখানে দেখা যায় বিবাহ বিচ্ছেদের জন্য যে কারণটি সবচেয়ে বেশি দায়ী তা হল ব্যক্তিত্বের অমিল অর্থাৎ দুজনের মাঝে পারস্পরিক অসঙ্গতি। নিজস্ব মতবাদ, ভবিষ্যৎ পরিকল্পনা, ইচ্ছা সবকিছুতে যখন পার্থক্য দেখা দেয় তখন দাম্পত্য জীবন বেশ জটিল হয়ে উঠে। যা প্রতিদিনের ঝগড়া এবং সর্বশেষে বিবাহ বিচ্ছেদের কারন হয়।
সঠিক যোগাযোগের অভাব: যে কোন সম্পর্কের ক্ষেত্রে যোগাযোগ একটি বড় বিষয়। অনেক ক্ষেত্রে দেখা যায়, স্বামী দেশের বাইরে বা আলাদা জেলায় থাকে বলে যোগাযোগ হয়ত অনেক কম হয়। এই কম যোগাযোগ এক সময় সন্দেহ, অবিশ্বাস এবং একঘেয়ামির জন্ম দেয়। যা বিবাহ বিচ্ছেদের মত ঘটনার সূত্রপাত ঘটায়।
আবার অনেক সময় ঠিকমত যোগাযোগ হলেও যোগাযোগের ধরণ ঠিক না থাকায় সম্পর্কে অবনতি ঘটে। উচ্চস্বরে কথা বলা, বিনা কারণে সন্দেহ করা, ছোটখাটো বিষয়কে অনেক বড় করে দেখা… এই বিষয়গুলো বিবাহ বিচ্ছেদের জন্য দায়ী।
প্রত্যাশা পূরণের অভাব : প্রত্যেকটি ছেলে বা মেয়ের মনেই আদর্শ স্ত্রী বা স্বামী সম্পর্কে একটা ধারণা তৈরি থাকে বিয়ের আগে থেকেই। বিয়ের পর সেই ধারণার সঙ্গে বাস্তবের স্ত্রী বা স্বামীটির মিল পাওয়া যায় না অধিকাংশ ক্ষেত্রেই। সেখান থেকেই তৈরি হয় প্রত্যাশা অপূর্ণ থাকার একটি হতাশা।
পরিবারের সদস্যদের অনধিকার চর্চা : স্বামী এবং স্ত্রী দু'জনেরই পরিবারের সদস্যদের নাক গলানো যে কোনো নবদম্পতির কাছে একটা বড় সমস্যা। বাড়ির বড়রা যদি কথায় কথায় পরামর্শ, উপদেশ বা আদেশ দিয়ে নব বিবাহিত স্বামী-স্তà§