শুক্রবার, ০৩ জুলাই ২০২৬ ।। ১৯ আষাঢ় ১৪৩৩ ।। ১৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দেলাওয়ার হোসাইন সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণ করেন এএসপি ফজলু: ডিবি আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি শ্রদ্ধা জানাল সৌদি সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৪৪  জুলাই গণঅভ্যুত্থানের বার্ষিকীতে সুনামগঞ্জে খেলাফত মজলিসের আলোচনা সভা ধর্মান্তরের ঝুঁকি মোকাবিলায় মক্তবব্যবস্থা জোরদারের আহ্বান জমিয়তে উলামায়ে হিন্দের বগুড়ায় জমি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ৮ জুমার খুতবায় পাকিস্তানি স্কলার আলেমের হার্ট অ্যাটাক যোগ্য নেতৃত্ব ছাড়া সমাজ পরিবর্তন সম্ভব নয়: গাজী আতাউর রহমান বাঘের গালিবাফের সঙ্গে স্পিকার হাফিজ উদ্দিনের সাক্ষাৎ ‘জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এখন সময়ের দাবি’

বৃহত্তর ঐক্য গড়ার আহবান তারেক রহমানের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গণতন্ত্র এবং মুক্তিযুদ্ধের মূল্যবোধের সরকার ফিরিয়ে আনতে রাজনৈতিক নেতাকর্মীসহ দেশের সর্বস্তরের জনগণকে বৃহত্তর ঐক্য গড়ার আহবান জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সবাই স্ব স্ব অবস্থান থেকে প্রস্তুতি নিন। ডাক আসা মাত্র বাংলাদেশের সাধারণ মানুষদের সঙ্গে নিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে।

বিএনপির ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লন্ডনে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই আহবান জানান।

সোমবার পূর্ব লন্ডনের হাইস্ট্রীট নর্থ এর দি রয়্যাল রেজেন্সী হোটেলে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সহস্রাধিক বিএনপি সমর্থক প্রবাসী বাংলাদেশীর উপস্থিতিতে সমাবেশে সভাপতিত্ত্ব করেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক।

জনগণের দেশ জনগণের কাছে ফিরিয়ে আনতে হবে মন্তব্য করে তারেক রহমান বলেন, না, না, না। অনেক হয়েছে, আজ এখানেই রুখে দিতে হবে। জনগণের দেশ জনগণের কাছে ফিরিয়ে আনতে হবে। এটা আমাদের দায়িত্ব। এজন্য দরকার ঐক্য। সে ঐক্য হলো সমাজের সকল স্তরের মানুষের ঐক্য।

নেতাকর্মীদের আন্দোলনের সর্বাত্মক প্রস্তুতি গ্রহণের আহবান জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, বাংলাদেশের প্রতিটি কোণায়, প্রতিটি গ্রামে, প্রতিটি ওয়ার্ডে, প্রতিটি জেলায়, থানায়, পৌরসভায়, প্রতিটি বিভাগে আমাদের লক্ষ-লক্ষ নেতা-কর্মী আছে। আপনারা স্ব স্ব অবস্থান থেকে প্রস্তুতি নিন। ডাক দেবার সময় চলে এসেছে। ডাক আসার জন্য অপেক্ষা করুন, ডাক আসা মাত্র বাংলাদেশের মানুষদের সঙ্গে নিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে। ইনশাআল্লাহ। সময়মতো ডাক আসবে। ডাকা আসা পর্যন্ত আপনাদের স্ব স্ব অবস্থান থেকে প্রস্তুতি গ্রহণ করুণ।

এখন ব্যবসার হিসাব হবে সফটওয়ারে – বিস্তারিত জানুন

আরএম/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ