শুক্রবার, ০৩ জুলাই ২০২৬ ।। ১৯ আষাঢ় ১৪৩৩ ।। ১৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দেলাওয়ার হোসাইন সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণ করেন এএসপি ফজলু: ডিবি আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি শ্রদ্ধা জানাল সৌদি সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৪৪  জুলাই গণঅভ্যুত্থানের বার্ষিকীতে সুনামগঞ্জে খেলাফত মজলিসের আলোচনা সভা ধর্মান্তরের ঝুঁকি মোকাবিলায় মক্তবব্যবস্থা জোরদারের আহ্বান জমিয়তে উলামায়ে হিন্দের বগুড়ায় জমি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ৮ জুমার খুতবায় পাকিস্তানি স্কলার আলেমের হার্ট অ্যাটাক যোগ্য নেতৃত্ব ছাড়া সমাজ পরিবর্তন সম্ভব নয়: গাজী আতাউর রহমান বাঘের গালিবাফের সঙ্গে স্পিকার হাফিজ উদ্দিনের সাক্ষাৎ ‘জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এখন সময়ের দাবি’

নির্বাচনের দুই মাস আগে সংসদ ভেঙে দেয়ার আহ্বান বি চৌধুরীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাতীয় নির্বাচনের সময় নিরপেক্ষ সরকার ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন এবং সংসদ অন্তত দুই মাস আগে ভেঙে দেয়ার আহ্বান জানান 'যুক্তফ্রন্ট' জোটের চেয়ারম্যান ও বিকল্পধারা বাংলাদেশ-এর প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী।

মঙ্গলবার গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে বি. চৌধুরী এ আহ্বান জানান।

বিবৃতিতে মাননীয় প্রধানমন্ত্রী যুক্তফ্রন্ট ও গণফোরামের ঐক্য সম্পর্কে তার বক্তব্যের যে অংশে ইতিবাচক মন্তব্য করেছেন এর জন্য অভিনন্দন জানান বি. চৌধুরী।

তিনি বলেন, আমরা প্রধানমন্ত্রীর এই কথা, কথার কথা না হয়ে কার্যক্ষেত্রে সরকারের গণতান্ত্রিক মনোভাব প্রমাণ করার প্রচেষ্টা হিসেবে দেখতে চাই।

মিটিং, মিছিল প্রচারণায় বাধা প্রদান না করা এবং রাজবন্দিদের মুক্তি দেয়ার আহ্বান জানিয়ে সাবেক এই রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেন, আমরা আশা করি, সব গণতান্ত্রিক শক্তির মধ্যে বৃহত্তর একতা সৃষ্টির লক্ষ্যে আমাদের প্রচেষ্টাকে প্রতিহত করার চেষ্টা করা হবে না।

এর আগে ড. কামাল হোসেনও প্রধানমন্ত্রীর বক্তব্যের জবাব দেন

ব্যবসার নিয়ে জটিলতার দিন শেষ – বিস্তারিত জানুন

-আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ