শুক্রবার, ০৩ জুলাই ২০২৬ ।। ১৯ আষাঢ় ১৪৩৩ ।। ১৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দেলাওয়ার হোসাইন সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণ করেন এএসপি ফজলু: ডিবি আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি শ্রদ্ধা জানাল সৌদি সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৪৪  জুলাই গণঅভ্যুত্থানের বার্ষিকীতে সুনামগঞ্জে খেলাফত মজলিসের আলোচনা সভা ধর্মান্তরের ঝুঁকি মোকাবিলায় মক্তবব্যবস্থা জোরদারের আহ্বান জমিয়তে উলামায়ে হিন্দের বগুড়ায় জমি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ৮ জুমার খুতবায় পাকিস্তানি স্কলার আলেমের হার্ট অ্যাটাক যোগ্য নেতৃত্ব ছাড়া সমাজ পরিবর্তন সম্ভব নয়: গাজী আতাউর রহমান বাঘের গালিবাফের সঙ্গে স্পিকার হাফিজ উদ্দিনের সাক্ষাৎ ‘জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এখন সময়ের দাবি’

কূটনীতিকদের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠকে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওযার ইসলাম: ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপির সিনিয়র নেতারা। বৈঠকে যুক্তরাষ্ট্র, কানাডা, নেদারল্যান্ড, পাকিস্তান, মিশর, সৌদি আরবসহ বিভিন্ন দেশের কূটনীতিকরা উপস্থিত আছেন। এর আগে বিএনপি নেতারা গত ৭ আগস্ট কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেন।

মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থতি নিয়ে কূটনীতিকদের ব্রিফ করছে দলটি।

বিএনপি সূত্র জানা গেছে, বিএনপি চেয়ারপার্সনের বিরুদ্ধে থাকা মামলার বিচারিক প্রক্রিয়া, ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার বিচারিক প্রক্রিয়া, আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ক্ষমতাসীনদের মনোভাব, নির্বাচন কমিশনের ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম), নির্বাচনে অংশ নেয়ার ক্ষেত্রে বিএনপিসহ সমমনা রাজনৈতিক দলগুলোর অবস্থানসহ সার্বিক বিষয়াদি নিয়ে এই ব্রিফিং অনুষ্ঠিত হচ্ছে।

ব্রিফিংয়ে দলের মহাসচিব মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির জ্যেষ্ঠ নেতৃবৃন্দ এবং কূটনৈতিক উইংয়ের নেতারা উপস্থিত আছেন৷

ব্যবসার নিয়ে জটিলতার দিন শেষ – বিস্তারিত জানুন

‘বর্তমানে ইসলামিক স্কুল নির্মাণ মসজিদ নির্মাণ থেকেও গুরুত্বপূর্ণ’
তালাকের মহামারি; সমাজের দুই বাহুর ভাবনা!

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ