শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

সাভারে সড়ক দুর্ঘটনায় প্রকৌশলীসহ নিহত ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকার সাভারে একটি পিকআপ ভ্যান দুর্ঘটনায় একজন প্রকৌশলীসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দু’জন।

সোমবার (৩ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়ারপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজন হলেন প্রকৌশলী মো. জহিরুল ইসলাম (৪০)। তিনি মীর আকতার নামে একটি ঠিকাদার প্রতিষ্ঠানের সাইট ইঞ্জিনিয়ার। তিনজনেরই মরদেহ সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। আহতদের ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, সড়কে নির্মাণকাজ পরিদর্শন করছিলেন প্রকৌশলীসহ বেশ কয়েকজন। এসময় দ্রুত গতিতে আসা একটি পিকআপ ভ্যান তাদের গাড়িটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আজগর আলী জানান, ওই পিকআপ ভ্যানটি ঢাকায় আসছিল। কিন্তু দ্রুতগতিতে আসতে থাকা সে গাড়িটি রাস্তায় দাঁড়িয়ে থাকা আরেকটি গাড়ির পেছনে হঠাৎ ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। দুর্ঘটনাকবলিত গাড়ি থানায় আনা হয়েছে।

এখন ব্যবসার হিসাব হবে সফটওয়ারে – বিস্তারিত জানুন

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ