মুহাম্মদ উবায়দুল্লাহ আসআদ কাসেমী
আলেম ও শিক্ষক
বিচারপতি মুফতী মুহাম্মাদ তাকী উসমানী পাকিস্তানের একজন প্রখ্যাত ইসলামী ব্যক্তিত্ব। তিনি হাদীস, ইসলামী ফিকহ, তাসাউফ ও অর্থনীতিতে বিশেষজ্ঞ। বর্তমানে তিনি ইসলামী অর্থনীতিতে সক্রিয় ব্যক্তিদের অন্যতম।
১৯৮০ সাল থেকে ১৯৮২ সাল পর্যন্ত পাকিস্তানের কেন্দ্রীয় শরীয়াহ আদালতের এবং ১৯৮২ থেকে ২০০২ সাল পর্যন্ত পাকিস্তান সুপ্রিম কোর্টের শরীয়াহ আপিল বেঞ্চের বিচারক হিসেবে নিয়োজিত ছিলেন।
সম্প্রতি মুফতী তাকী উসমানী একটি কিতাব রচনা করেছেন। কিতাবের নাম 'আল-মুদাওয়াতুল জামিয়াতু লিল আহাদিসিল মারবিয়াতি আনিন নাবিয়্যিল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুরাক্কামাতান বিল আরকামিল আলামিয়াতি'।
বইটি সম্পর্কে লেখক মুফতী তাকী উসমানীর ভূমিকা
'কিছু ভাই আমাকে হাদীস বিষয়ে নতুন একটি পরামর্শ দিলেন, যেন আন্তর্জাতিকভাবে হাদীসের এমন নম্বর দেয়া হয়, কুরআনিক আয়াত নম্বরের মত, কারণ বর্তমানে হাদীস কোন কিতাব থেকে পৃষ্ঠানুযায়ী বা নম্বরনুযায়ী বের করতে হয়, মুদ্রাজনিত কারণে পৃষ্ঠা, নম্বরদাতাদের ভিন্নমতে নম্বর ভিন্ন হয়েই থাকে। যদি সমস্ত হাদীসে আন্তর্জাতিক কোনো নম্বর ফেলা হয় তাহলে কতইনা ভাল হত!?
এমন ফিকর আমার ভালই লাগল। ভাবলাম, বিশদাকার লিখনি যাতে সমস্ত হাদীস একই সূত্রে গাতা ছাড়া একাজ সম্ভব না, এবং এই নম্বরজাত উপকারজনক করতে হলে কিতাবে একটি হাদীসের সমস্ত সূত্র, কে কোন কিতাবে নকল করেছেন এবং হাদীসটি সহীহ-যয়ীফের ব্যাপারে মুহাদ্দিসীনরা কী বলেছেন তা একত্রিত করতে হবে।
যাতে একজন তালিবে ইলমের জন্য এসব অনায়াসে পাওয়া সম্ভব হয়ে ওঠবে, এজন্য তা হাদীসের সমস্ত কিতাবকে অন্তর্ভুক্ত করতে হবে। এর মাধ্যমে আমরা হাদীসে নববীর এমন নজিরবিহীন বিশাল খিদমাতাঞ্জাম দিতে পারব যা অতিত হয়নি। '
সমকালীন হাদিস বিশারদদের সম্পৃক্ততা
নতুন এ বিষয়বস্তু ও চিন্তার গুরুত্ব পরিমাপ ও বাস্তবায়নযোগ্য করতে সমকালীন বিশ্বের হাদীস বিশেষজ্ঞদের নিয়ে পবিত্র মক্কায় পরামর্শপূর্বক এক বৈঠক অনুষ্ঠিত হয়।
একলক্ষ্যে ৫ ও ৭ রামজান ১৪২২ হিজরি সনে কাবায় এক বà§