বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ শিশুদের ক্যানসার হাসপাতালের নিকটে আমেরিকার ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ ইরানের ‘সংস্কার বাস্তবায়ন না হওয়া আবু সাঈদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল’ গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু বন্যায় নিহত বেড়ে ৫৮, ক্ষতিগ্রস্ত ১২ লাখের বেশি মানুষ জিয়াউর রহমানের হত্যায় অভিযুক্ত গ্রেফতার, কে এই মোজাফফর হেফাজত আমিরের আহ্বানে ৭ ইসলামী দলের বৈঠক অনুষ্ঠিত আরবি হরফের পতাকা নিয়ে উগ্রবাদী তৎপরতার প্রমাণ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী সড়ক দুর্ঘটনায় ২ সাংবাদিকের মৃত্যুতে ইসলামী আন্দোলনের শোক

কুড়িগ্রামে বৃষ্টির জন্য হাজারো মুসল্লির সালাতুল ইসতিসকা আদায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কুড়িগ্রামে এবার বৃষ্টির দেখা নেই। তাই এ অঞ্চলের প্রধান ফসল রোপা আমন ধান নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছে এ উপজেলার হাজারো কৃষক। তাই সেখানকার ফুলবাড়ী এলাকায় প্রায় সাড়ে চার হাজার মুসুল্লি বৃষ্টির জন্য সালাতুল ইসতিসকার নামাজ আদায় ও বিশেষ দোয়া এবং প্রার্থনা করেছেন।

রোববার সকাল ১০টায় উপজেলার সদ্য বিলুপ্ত দাসিয়ারছড়ার কালিরহাট বাজার সংলগ্ন দাসিয়ারছড়া বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে বৃষ্টির জন্যে এ বিশেষ নামাজ ও দোয়ার আয়োজন করা হয়।

ছিটমহলের সাবেক নেতা গোলাম মোস্তফা, আলতাফ হোসেন, নুর আলম, জাকির হোসেন ও মোফাজ্জল হোসেনসহ অনেকের নেতৃত্বে সদ্য বিলুপ্ত ছিটমহলবাসীসহ উপজেলার বিভিন্ন এলাকা থেকে প্রায় সাড়ে চার হাজার মুসল্লি এ নফল নামাজ ও বিশেষ দোয়ায় অংশ নিয়েছেন।

নাখারগঞ্জ মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ সামচুউদ্দিন কাছমি নফল নামাজ পরিচালনা করেন এবং নাখারগঞ্জ নুরানি ও হাফেজিয়া মাদরাসার শিক্ষক হাফেজ মোহাম্মদ আব্দুল কাদের বিশেষ মোনাজাত পরিচালনা করেন।

এখন ব্যবসার হিসাব হবে সফটওয়ারে – বিস্তারিত জানুন

আরও পড়ুন-

আল্লাহ বলেছেন তাঁর সাথে ব্যবসা করলে প্রফিট হবে পাক্কা ১০ গুণ!
পরিতৃপ্তির ছোট্ট এক গল্প!

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ