শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

কিরগিজস্তানে সর্ববৃহৎ মসজিদ উদ্বোধন করলেন এরদোগান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যিপ এরদোগান কিরগিজস্তানের রাজধানী বিশকেক এ ‘কেন্দ্রীয় ইমাম সেরাহসি মসজিদ’ উদ্বোধন করেছেন। রোববার (২ সেপ্টেম্বর) তিনি মসজিদটি উদ্বোধন করেন। খবর তুর্কি সংবাদমাধ্যম ইয়েনি সাফাক।

তুরস্ক সরকার কর্তৃক নির্মিত এই মসজিদ সামাজিক ও ধর্মীয় কমপ্লেক্স হিসেবে ব্যবহার করা হবে।

মসজিদ উদ্বোধনের সময় দেয়া বক্তব্যে প্রেসিডেন্ট এরদোগান বলেন, আমি আশা করছি এই মসজিদ কিরগিজস্তান ও তুর্কি জনগণের মধ্যে ভাষা, ইতিহাস, সংস্কৃতি, বিশ্বাস ও ভ্রাতৃত্বের স্মারক হয়ে থাকবে।

‘এই মসজিদ দুই দেশের মধ্যে একতা ও শান্তি আনবে। কারণ আমরা পৃথক রাষ্ট্র হলেও এক জাতি এবং সবকিছুর ওপরে আমরা মুসলিম উম্মাহ।’

অটোমান সময়ে এ ধরনের মসজিদকে ‘কুল্লিয়ে’ বলা হতো। এই মসজিদ প্রাঙ্গণে ধর্মীয় শিক্ষা প্রদানের ব্যবস্থা থাকবে।

মসজিদটিতে ৩৭ মিটার লম্বা গম্বুজ এবং ৪টি মিনার রয়েছে। এখানে ২০ হাজার মুসল্লি একসঙ্গে নামাজ পড়তে পারবেন।

৭ হাজার স্কয়ার মিটার জায়গার এই মসজিদটি মধ্য এশিয়ার সবচেয়ে বড়।

অটোমান নকশায় নির্মিত এই মসজিদ তৈরিতে ৬ বছর সময় লেগেছে।

উল্লেখ্য, কয়েকজন মন্ত্রীসহ তুর্কি প্রেসিডেন্ট এরদোগান ৩ দিনের রাষ্ট্রীয় সফরে শনিবার কিরগিজস্তান পৌঁছেন।

এখন ব্যবসার হিসাব হবে সফটওয়ারে – বিস্তারিত জানুন

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ