শুক্রবার, ০৩ জুলাই ২০২৬ ।। ১৯ আষাঢ় ১৪৩৩ ।। ১৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দেলাওয়ার হোসাইন সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণ করেন এএসপি ফজলু: ডিবি আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি শ্রদ্ধা জানাল সৌদি সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৪৪  জুলাই গণঅভ্যুত্থানের বার্ষিকীতে সুনামগঞ্জে খেলাফত মজলিসের আলোচনা সভা ধর্মান্তরের ঝুঁকি মোকাবিলায় মক্তবব্যবস্থা জোরদারের আহ্বান জমিয়তে উলামায়ে হিন্দের বগুড়ায় জমি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ৮ জুমার খুতবায় পাকিস্তানি স্কলার আলেমের হার্ট অ্যাটাক যোগ্য নেতৃত্ব ছাড়া সমাজ পরিবর্তন সম্ভব নয়: গাজী আতাউর রহমান বাঘের গালিবাফের সঙ্গে স্পিকার হাফিজ উদ্দিনের সাক্ষাৎ ‘জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এখন সময়ের দাবি’

সরকার বেপরোয়া হয়ে নির্যাতনের পথ অবলম্বন করেছে : মির্জা আলমগীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  সরকার সবক্ষেত্রে ব্যর্থ হয়ে কাণ্ডজ্ঞান হারিয়ে উম্মাদ হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে কেন্দ্র করে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের গ্রেফতার, নেতাকর্মীদের নামে মামলা, বাড়িতে বাড়িতে পুলিশি হামলা ও হয়রানির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে রবিবার এক বিবৃতিতে তিনি এই মন্তব্য করেন।

মির্জা আলমগীর বলেন, বিএনপির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে জনতার ঢল উঠবে বলেই সরকার বেপরোয়া হয়ে নিপীড়ন নির্যাতনের পথ অবলম্বন করেছে।

সর্বক্ষেত্রে ব্যর্থ সরকার কাণ্ডজ্ঞান হারিয়ে এখন উম্মাদ হয়ে পড়েছে। চিরদিন ক্ষমতায় থাকার স্বপ্নে বিভোর হয়ে গণতান্ত্রিক প্রতিষ্ঠান ভেঙে ফেলে এরা স্বৈরতান্ত্রিক প্রতিষ্ঠান গড়ে তুলেছে।

বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, সরকার জুলুমের সুদীর্ঘবাহু বিস্তৃত করে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি বানচাল করার জন্য আইন-শৃঙ্খলা বাহিনীকে লেলিয়ে দিয়েছে।

গত পরশু (শুক্রবার) রাত থেকে শুরু করে ঠাকুরগাঁও সদর থানার ৮ নম্বর ওয়ার্ড বেগুনবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবদুল হান্নান, ৬ নম্বর ওয়ার্ড বেগুনবাড়ী ইউনিয়ন বিএনপির সহসভাপতি আবদুস সালাম, ৫ নম্বর ওয়ার্ড বেগুনবাড়ী ইউনিয়ন বিএনপির সহসভাপতি সেকেন্দার আলী।

ঠাকুরগাঁও জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি আক্কাস আলী এবং রানীসংকৈল থানার জয়নন্দ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সামছুল আলমকে পুলিশ গ্রেপ্তার করেছে।

এ ছাড়া বেগুনবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফারুক হোসেনসহ ৪৫ জনের নামে ও আরও অজ্ঞাত ২০০ জনের নামে মিথ্যা, বানোয়াট এবং ভিত্তিহীন মামলা দায়ের করে পুলিশ।

এখন ব্যবসার হিসাব হবে সফটওয়ারে – বিস্তারিত জানুন

আরো পড়ুন-

তালাকের মহামারি; সমাজের দুই বাহুর ভাবনা!
বিশ্বমুহাম্মদ সা. এর ব্যঙ্গচিত্রের প্রতিবাদে উত্তাল 

এটি/আওয়ার ইসলাম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ