শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

তারুণ্যের অহংকার ‘আবু তাহের মিছবাহ’, কিছু অজানা কথা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মনসূর হাবীব
তরুণ আলেম

বাংলাভাষার ওপর প্রবল আগ্রহ নিয়ে বেড়ে উঠছে এমন বর্তমান তরুণদের মধ্যে খুবই কম সংখ্যক ছেলে পাওয়া যাবে, যারা ‘আবু তাহের মিছবাহ’ নামটার সাথে পরিচিত না। অনেকের হৃদয়রাজ্যে তো তিনি ‘প্রতিবিম্ব’ হয়েই থাকেন সর্বদায়। আমার ক্ষেত্রে হয় কী! যখন তার কোন রচনা পড়ি, মনে হয় তিনি যেন আমার পাশেই বসে আছেন!

আরবিতে কিংবা তাদরিসের ক্ষেত্রে তার মাদানি নেসাব এবং তার কার্যফল তাকে দারুণভাবে ফুটিয়ে তুলেছে আহলে এলেমদের কাছে।

আর বাংলা ভাষায় তার গদ্যশৈলী তার ব্যক্তিত্বকে সর্বসাধারণের কাছে পরিচয় করিয়ে দিতে যথেষ্ট ভূমিকা রেখেছে এবং এখনো রাখছে। তার বই মানেই ভিন্ন কিছু। নিজের কয়েকটা সফর বৃত্তান্ত লিখেছেন। সেখানেও রেখেছেন জ্ঞানের বিশাল সমুদ্র।

ইচ্ছে হলে সাঁতরানো যাবে এবং সেখান থেকে কিছু সলিল সেঁচে জ্ঞানের ভাণ্ডার ভরাট করা যাবে, ইনশা-আল্লাহ!

তাকে এখন শুধু লেখক হিসাবে নয় বরং একজন আল্লাহওয়ালা হিসাবেই শ্রদ্ধা-ভক্তি করি। তার জীবনচরিত কিছু অধ্যয়নের সুযোগ হয়েছে। যা এখন সংক্ষিপ্ত পরিসরে বন্ধুদের সমীপে পেষ করছি।

তিনি ছিলেন মোহাম্মদুল্লা হাফেজ্জী হুজুর এবং হযরত পাহাড়পুরী রহ-এর পরম স্নেহধন্য একজন। হাফেজ্জী হুজুর তাঁকে অনেক স্নেহ করতেন। বহুবার হুজুর তাকে বুকে জড়িয়ে ধরে বলেছেন, ‘হে আল্লাহ! আপনি আমার আবু তাহেরকে জামানার রাজি, গাজালি বানাইয়া দেন!’

একদিন আসরের পর মিছবাহ সাহেব মসজিদের এককোণে বসে লিখছিলেন। হাফেজ্জী হুজুর রহ. ধীরেধীরে তার কাছে এলেন। বেশকিছু মুহুর্ত তিনি তার স্নেহের আবু তাহের-এর হস্তলিপি দেখলেন। আবু তাহের মিছবাহ হুজুরের আগমনের বিষয় বুঝতে পারায় কিছুটা বিব্রতবোধ করলে হাফেজ্জী হুজুর তাকে বললেন, ‘ভাই! লিখখো, খুব লিখখো!’

শুকরিয়া জ্ঞাপন করে এখন মিছবাহ সাহেব নিজেই বলেন, ‘হয়তো সেই কথারই বরকত, আজ পর্যন্ত লিখছি। যখন প্রবাহ আসে তখন তো ঝর্ণাধারার মতোই লিখে যাই। আর যখন প্রবাহ থাকে না তখন হৃদয়টাকে নিংড়ে ফোঁটা ফোঁটা রস বের করে লিখি। তাতেই সুন্দর কিছু লেখা তৈরি হয়!’

মাওলানা আবু তাহের মিছবাহ বà