বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ শিশুদের ক্যানসার হাসপাতালের নিকটে আমেরিকার ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ ইরানের ‘সংস্কার বাস্তবায়ন না হওয়া আবু সাঈদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল’ গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু বন্যায় নিহত বেড়ে ৫৮, ক্ষতিগ্রস্ত ১২ লাখের বেশি মানুষ জিয়াউর রহমানের হত্যায় অভিযুক্ত গ্রেফতার, কে এই মোজাফফর হেফাজত আমিরের আহ্বানে ৭ ইসলামী দলের বৈঠক অনুষ্ঠিত আরবি হরফের পতাকা নিয়ে উগ্রবাদী তৎপরতার প্রমাণ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী সড়ক দুর্ঘটনায় ২ সাংবাদিকের মৃত্যুতে ইসলামী আন্দোলনের শোক

আশুলিয়ায় খালের পানিতে ২ শিক্ষার্থী নিখোঁজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সাভারের আশুলিয়ায় একটি খালে গোসল করতে নেমে দুই শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। এঘটনায় শিক্ষার্থীদের উদ্ধারে খালে তল্লাশি চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীরা।

রোববার  দুপুরে আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের ডগরতুলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজরা হল, আশুলিয়া কাইছাবাড়ী এলাকার রেজাউল হকের ছেলে সোহাগ (১৪)।

সে স্থানীয় আইডিয়াল স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র। নিখোঁজ মাসুদ হোসেন (১০) ওই এলাকার জে এল মডেল হাই স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র। তার বাবার নাম ইকবাল হোসেন।

ফায়ার সার্ভিস জানায়, স্থানীয় শিক্ষার্থী মাসুদ ও সোহাগ সকালে ডগরতুলী খালে গোসল করতে নেমে নিখোঁজ হয়।

পরে পরিবারের সদস্যরা ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের ডুবুরিদল তাদেরকে উদ্ধারে খালে তল্লাশি চালিয়ে যাচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ দুজনকে উদ্ধার করতে পারেনি ফায়ার সার্ভিস।

এখন ব্যবসার হিসাব হবে সফটওয়ারে – বিস্তারিত জানুন

এটি/আওয়ার ইসলাম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ