শুক্রবার, ০৩ জুলাই ২০২৬ ।। ১৯ আষাঢ় ১৪৩৩ ।। ১৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দেলাওয়ার হোসাইন সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণ করেন এএসপি ফজলু: ডিবি আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি শ্রদ্ধা জানাল সৌদি সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৪৪  জুলাই গণঅভ্যুত্থানের বার্ষিকীতে সুনামগঞ্জে খেলাফত মজলিসের আলোচনা সভা ধর্মান্তরের ঝুঁকি মোকাবিলায় মক্তবব্যবস্থা জোরদারের আহ্বান জমিয়তে উলামায়ে হিন্দের বগুড়ায় জমি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ৮ জুমার খুতবায় পাকিস্তানি স্কলার আলেমের হার্ট অ্যাটাক যোগ্য নেতৃত্ব ছাড়া সমাজ পরিবর্তন সম্ভব নয়: গাজী আতাউর রহমান বাঘের গালিবাফের সঙ্গে স্পিকার হাফিজ উদ্দিনের সাক্ষাৎ ‘জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এখন সময়ের দাবি’

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর জনসভা শেষ হলো জিয়া পরিবারের সদস্য ছাড়াই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও জিয়া পরিবারের অন্য কোনো সদস্য ছাড়াই নয়াপল্টনে শেষ হয়েছে বিএনপির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জনসভা।

শনিবার দুপুর ২টায় পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া জনসভায় সভাপতিত্ব করছেন দলটির মহসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন সহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

জনসভা ২টায় শুরু হওয়ার কথা থাকলেও শনিবার সকাল ১১টা থেকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মিছিল-স্লোগানে নয়াপল্টনে আসতে থাকে নেতাকর্মীরা।

এরই মধ্যে হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকের সমাগমে পূর্ণ নয়াপল্টন থেকে নাইটিংগেল মোড়, ফকিরাপুল থেকে মতিঝিল, দৈনিক বাংলা, শান্তিনগর এলাকা।

বিএনপির জনসভা উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। এর আগে শনিবার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল ১০টায় দলের প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরে দলের সিনিয়র নেতৃবৃন্দ ফাতেহা পাঠ ও পুষ্পার্ঘ্য অর্পণ করেন।

এছাড়াও সকালে নয়াপল্টন ও গুলশানস্থ চেয়ারপারসনের কার্যালয়সহ দেশব্যাপী দলের কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হয়।

রোববার বেলা ৩টায় রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে অনুষ্ঠিত হবে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা।

এখন ব্যবসার হিসাব হবে সফটওয়ারে – বিস্তারিত জানুন

আরো পড়ুন-

তালাকের মহামারি; সমাজের দুই বাহুর ভাবনা!
বিশ্বমুহাম্মদ সা. এর ব্যঙ্গচিত্রের প্রতিবাদে উত্তাল 

এটি/আওয়ার ইসলাম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ