মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

সন্ত্রাসীদের গুলিতে রোহিঙ্গা পাহারাদার নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

টেকনাফ প্রতিনিধি: টেকনাফের লেদা অনিবন্ধিত রোহিঙ্গা বস্তিতে সন্ত্রাসীদের গুলিতে এক রোহিঙ্গা পাহারাদার যুবক নিহত হয়েছে। ঘটনাস্থল হতে লাশ উদ্ধার করেছে পুলিশ।

জানা যায়, শুক্রবার দুপুর ৩টারদিকে উপজেলার হ্নীলা অনিবন্ধিত লেদা রোহিঙ্গা বস্তির এফ ব্লকের মসজিদের সামনে ১৫৬নং রোমের বাসিন্দা মোঃ ইসলামের পুত্র ও পাহারাদার মোঃ আয়াছের (২০) কে দাড়িয়ে আলাপরত অবস্থায় স্থানীয় সন্ত্রাসী ছৈয়দ আলম (৩৫) ও রিদুয়ান (৩২) সহোদরের নেতৃত্বে একটি গ্রুপ এসে বুকের মধ্যে বন্দুক ঠেকিয়ে গুলি করে বীরদর্পে চলে যায়।

উপস্থিত লোকজন রক্তাক্ত অবস্থায় আয়াছকে দ্রুত স্থানীয় ক্যাম্প হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করে। কর্তব্যরত চিকিৎসক ঐ যুবককে মৃত ঘোষণা করেন। এই নৃশংস ঘটনার খবর পেয়ে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ রনজিত কুমার বড়–য়া ঘটনাস্থল পরিদর্শন করেন।

এই ব্যাপারে স্থানীয় রোহিঙ্গা বস্তির চেয়ারম্যান আব্দুল মোতালেব জানান, নিরাপত্তা বাহিনী ও আইওএমের সহায়তায় ক্যাম্পের যাবতীয় অপরাধ দমনের জন্য গত ২মাস ধরে একটি স্বেচ্ছাসেবী বাহিনী গঠন করা হয়।

এরফলে মাদক চোরাচালান, সেবন ও বখাটেদের উৎপাত বেড়ে যায়। এতে উক্ত চক্র ক্ষুদ্ধ হয়ে এই ঘটনার আশ্রয় নিয়েছে। এদিকে একাধিক সুত্রে জানা যায় স্থানীয় বখাটেরা প্রায় সময় রোহিঙ্গা ক্যাম্প ওপার্শবর্তী এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড করে থাকে। এসব কারনে আতংকে দিনাতিপাত করছে সাধারন জনসাধারন।

টেকনাফ মডেল থানার অফিসার্স ইনচার্জ রনজিত কুমার বড়ুয়া জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ পোস্ট মর্টেমের জন্য উদ্ধার করে নিয়ে আসে।

এখন ব্যবসার হিসাব হবে সফটওয়ারে – বিস্তারিত জানুন

আরো পড়ুন-

তালাকের মহামারি; সমাজের দুই বাহুর ভাবনা!
বিশ্বমুহাম্মদ সা. এর ব্যঙ্গচিত্রের প্রতিবাদে উত্তাল 

এটি/আওয়ার ইসলাম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ