শুক্রবার, ০৩ জুলাই ২০২৬ ।। ১৯ আষাঢ় ১৪৩৩ ।। ১৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দেলাওয়ার হোসাইন সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণ করেন এএসপি ফজলু: ডিবি আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি শ্রদ্ধা জানাল সৌদি সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৪৪  জুলাই গণঅভ্যুত্থানের বার্ষিকীতে সুনামগঞ্জে খেলাফত মজলিসের আলোচনা সভা ধর্মান্তরের ঝুঁকি মোকাবিলায় মক্তবব্যবস্থা জোরদারের আহ্বান জমিয়তে উলামায়ে হিন্দের বগুড়ায় জমি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ৮ জুমার খুতবায় পাকিস্তানি স্কলার আলেমের হার্ট অ্যাটাক যোগ্য নেতৃত্ব ছাড়া সমাজ পরিবর্তন সম্ভব নয়: গাজী আতাউর রহমান বাঘের গালিবাফের সঙ্গে স্পিকার হাফিজ উদ্দিনের সাক্ষাৎ ‘জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এখন সময়ের দাবি’

‘শেখ হাসিনা কওমি মাদরাসার পাশে সবসময় থাকতে চান’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কওমি মাদরাসা ও দ্বীনি সেবার পাশে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার সরকার সব সময় পাশে থাকতে চায় বলে মন্তব্য করেছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।

শুক্রবার বিকাল ৪টায় মীরসরাই উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার কওমি মাদরাসা শিক্ষকদের সঙ্গে এক মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, শেখ হাসিনা দাওরায় হাদিসের সনদকে মাস্টার্স ডিগ্রির সমমান প্রদান করেছেন, যা অতীতের কোনো সরকারই পারেনি।

কওমি মাদরাসার ছাত্র শিক্ষকদের সব সুবিধা-অসুবিধা এবং আগামী দিনে করণীয় নিয়ে বিভিন্ন উদ্যোগের কথা সরকার ভাবছে বলেও জানান তিনি।

সমাবেশে বক্তব্য রাখেন- জামালপুর মাদ্রাসার মুহতামিম মাওলানা মকছুদ আহমেদ, ফারুকীয়া মাদরাসার প্রতিষ্ঠাতা মাওলানা আব্দুর রহমান, জেলা আওয়ামী লীগ নেতা খুরশিদ আলম আজাদ, মীরসরাই থানার ওসি সাইরুল ইসলাম, জোরারগঞ্জ থানার ওসি জাহিদুল কবির, ইছাখালী ইউপি চেয়ারম্যান নুরুল মোস্তফা, উপজেলা যুবলীগের আহ্বায়ক মোস্তফা মানিক প্রমুখ।

এখন ব্যবসার হিসাব হবে সফটওয়ারে – বিস্তারিত জানুন

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ