শুক্রবার, ০৩ জুলাই ২০২৬ ।। ১৯ আষাঢ় ১৪৩৩ ।। ১৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দেলাওয়ার হোসাইন সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণ করেন এএসপি ফজলু: ডিবি আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি শ্রদ্ধা জানাল সৌদি সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৪৪  জুলাই গণঅভ্যুত্থানের বার্ষিকীতে সুনামগঞ্জে খেলাফত মজলিসের আলোচনা সভা ধর্মান্তরের ঝুঁকি মোকাবিলায় মক্তবব্যবস্থা জোরদারের আহ্বান জমিয়তে উলামায়ে হিন্দের বগুড়ায় জমি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ৮ জুমার খুতবায় পাকিস্তানি স্কলার আলেমের হার্ট অ্যাটাক যোগ্য নেতৃত্ব ছাড়া সমাজ পরিবর্তন সম্ভব নয়: গাজী আতাউর রহমান বাঘের গালিবাফের সঙ্গে স্পিকার হাফিজ উদ্দিনের সাক্ষাৎ ‘জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এখন সময়ের দাবি’

দিনাজপুরে বাস-ট্রাকে সংঘর্ষের পর আগুন, ২ চালক নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দিনাজপুরের কাহারোলে বেপরোয়া দুই বাস ট্রামের মুখোমুখি সংঘর্ষের পর আগুন ধরে যায়। এতে দুই চালক দগ্ধ হয়ে মারা গেছেন।

এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। আহতদের বীরগঞ্জের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতদের মধ্যে ট্রাকচাল মিলনের (৪০) বাড়ি যশোরের নওপাড়ায়। অপর জনের পরিচয় পাওয়া যায়নি।

বৃহস্পতিবার রাতে উপজেলার ঢাকা-পঞ্চগড় মহাসড়কের মুকুন্দপুর ইউনিয়নের বটতলা পীরেরহাট নামক স্থানে এ দুর্ঘটনার শিকার হয় ওই বাস ও ট্রাক।

জানা যায়, পঞ্চগড় থেকে ঢাকাগামী নৈশকোচ কেয়া পরিবহন (ঢাকা মেট্রো-ব-১৫-১৭৪০) এবং একটি বিপরীতমুখী ট্রাক (যশোর-ড-১১-৪১৩২) কাহারোল উপজেলার ঢাকা-পঞ্চগড় মহাসড়কের মুকুন্দপুর ইউনিয়নের বটতলা মোড়ে মুখোমুখি সংঘর্ষ হয়।

এ সময় বাস ও ট্রাকে আগুন লেগে যায়। এতে ঘটনাস্থলেই পুড়ে মারা যান দুই চালক।

দিনাজপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আনিসুর রহমান জানান, তারা গাড়ির ভেতর থেকে দুই চালকের দগ্ধ মৃতদেহ উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।

এখন ব্যবসার হিসাব হবে সফটওয়ারে – বিস্তারিত জানুন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ