শুক্রবার, ০৩ জুলাই ২০২৬ ।। ১৯ আষাঢ় ১৪৩৩ ।। ১৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দেলাওয়ার হোসাইন সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণ করেন এএসপি ফজলু: ডিবি আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি শ্রদ্ধা জানাল সৌদি সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৪৪  জুলাই গণঅভ্যুত্থানের বার্ষিকীতে সুনামগঞ্জে খেলাফত মজলিসের আলোচনা সভা ধর্মান্তরের ঝুঁকি মোকাবিলায় মক্তবব্যবস্থা জোরদারের আহ্বান জমিয়তে উলামায়ে হিন্দের বগুড়ায় জমি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ৮ জুমার খুতবায় পাকিস্তানি স্কলার আলেমের হার্ট অ্যাটাক যোগ্য নেতৃত্ব ছাড়া সমাজ পরিবর্তন সম্ভব নয়: গাজী আতাউর রহমান বাঘের গালিবাফের সঙ্গে স্পিকার হাফিজ উদ্দিনের সাক্ষাৎ ‘জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এখন সময়ের দাবি’

ইভিএমে নির্বাচনী ফল টেম্পারিং অসম্ভব: কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ইভিএমে নির্বাচনী ফল টেম্পারিং অসম্ভব। বরং ইভিএমে ভোট দেশের নির্বাচন সম্পর্কে ইতিবাচক ধারণা তৈরি করবে।

শুক্রবার সকাল সাড়ে ৮টায় সিলেট সার্কিট হাউসে এক সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, আগের বার বিএনপি সেই নির্বাচনে অংশ নেয়নি, সেটি তাদের ভুল। নির্বাচনের ট্রেন কোনো একটা দলের জন্য থেমে থাকবে না।

তিনি আরও বলেন, ২০১৪ সালে নিয়মানুযায়ী নির্বাচন হয়েছে, নির্বাচন কমিশন ফেয়ার নির্বাচন করেছে। এখন একটা দল নির্বাচনে অংশ না নিয়ে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনের একটা ফাঁদ তৈরি করেছিল। সেটি তো সংবিধানের দোষ নয়।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি তখন নির্বাচনে যেতে বাধা দিয়েছে এমন অভিযোগ নেই। স্বেচ্ছায় তারা নির্বাচনে না এলে আমাদের তো কিছু করার নেই।

জনগণের ওপর যাদের আস্থা নেই, তারা শুধু অজুহাত খুঁজে বলেও মন্তব্য করেন তিনি।

এখন ব্যবসার হিসাব হবে সফটওয়ারে – বিস্তারিত জানুন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ