শুক্রবার, ০৩ জুলাই ২০২৬ ।। ১৯ আষাঢ় ১৪৩৩ ।। ১৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দেলাওয়ার হোসাইন সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণ করেন এএসপি ফজলু: ডিবি আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি শ্রদ্ধা জানাল সৌদি সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৪৪  জুলাই গণঅভ্যুত্থানের বার্ষিকীতে সুনামগঞ্জে খেলাফত মজলিসের আলোচনা সভা ধর্মান্তরের ঝুঁকি মোকাবিলায় মক্তবব্যবস্থা জোরদারের আহ্বান জমিয়তে উলামায়ে হিন্দের বগুড়ায় জমি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ৮ জুমার খুতবায় পাকিস্তানি স্কলার আলেমের হার্ট অ্যাটাক যোগ্য নেতৃত্ব ছাড়া সমাজ পরিবর্তন সম্ভব নয়: গাজী আতাউর রহমান বাঘের গালিবাফের সঙ্গে স্পিকার হাফিজ উদ্দিনের সাক্ষাৎ ‘জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এখন সময়ের দাবি’

‘ইভিএমের মাধ্যমে ডিজিটাল কারচুপির পথ থেকে সরে আসুন’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন জাতীয় নির্বাচন সামনে রেখে হঠাৎ করে ইসি একশ’ আসনে ইভিএম ব্যবহারের উদ্যোগ দূরভিসন্ধিমূলক। এর মধ্য দিয়ে একশ’ আসনে আগে থেকেই জয় নিশ্চিত করতে চাইছে ক্ষমতাসীন দল।

তিনি বলেন, ইভিএম ব্যবহারের যে খরচ হবে সেটি নির্বাচন কমিশন ও এর কর্মকর্তাদের ব্যক্তিগত দায় হিসেবে বিবেচিত হবে।

আজ (বৃহস্পতিবার) বেলা সাড়ে ১১টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, ‘২০১২ সালে যখন ইভিএম (ইলেকট্রনিক ভোটিং মেশিন) ব্যবহারের কথা ওঠেছিল আমরা বিরোধিতা করেছিলাম। বর্তমান ইসি দায়িত্ব নেয়ার পর বলেছিলেন ইভিএম ব্যবহার করা হবে না। কিন্তু হঠাৎ করে কী এমন ঘটল, কী কারণে, কার নির্দেশে চার হাজার কোটি টাকা ব্যয়ে ১ লাখ ইভিএম মেশিন গোপনে কেনার জন্য ওঠে পড়ে লেগেছেন।

এখন ব্যবসার হিসাব হবে সফটওয়ারে – বিস্তারিত জানুন

তিনি বলেন, আমরা ইসিকে দৃঢ়ভাবে বলতে চাই এ ডিজিটাল কারচুপির পথ থেকে সরে আসুন। অন্যথায় ষড়যন্ত্রকারীদের প্রত্যেককে ব্যক্তিগতভাবে এ অপতৎপরতার জন্য মূল্য দিতে হবে।

বিএনপি মহাসচিব বলেন, বিশ্বের প্রায় ৯০ ভাগ দেশে ইভিএম পদ্ধতি চালু নেই। বিশেষজ্ঞদের মতে ইভিএম পদ্ধতিতে ভোট জালিয়াতি সম্ভব। হ্যাকিংয়ের মাধ্যমে যেকোনও সময় ফলাফল পাল্টে দেয়া যায়। ডিজিটাল পদ্ধতিতে জনগণের ভোটের অধিকার হরণ করতেই এমন সিদ্ধান্ত নেয়া হচ্ছে।

এ সময় তিনি ইভিএম দিয়ে ভোটের ফলাফল পাল্টে দেয়া এবং এক টিপে ৫টি ভোট দেওয়া সম্ভব বলেও দাবি করেন।

ইভিএমের বিপক্ষে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ