শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

সন্ত্রাস দমনে যৌথ অভিযানে ভারত-পাকিস্তানের সামরিক মহড়া!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: প্রথমবারের মতো সন্ত্রাস-বিরোধী অভিযানে যৌথভাবে অংশ নিল ভারত ও পাকিস্তান। নজিরবিহীনভাবে রাশিয়ায় এই মহড়া শুরু করছে দুই দেশ।

সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের অংশ হিসেবে ই মহড়ায় অংস নিচ্ছে ভারত ও পাকিস্তানের সেনাবাহিনী। সন্ত্রাসের বিরুদ্ধে যৌথভাবে লড়াইয়ের উদ্দেশ্যেই এই মহড়া চালানো হচ্ছে।

২০১৭ সালের জুন মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে ভারত সেই অর্গানাইজেশনের পূর্ণাঙ্গ অংশ হিসেবে প্রতিষ্ঠা পায়।

বছরে দুই বার অর্গানাইজেশনের সদস্যরা পিস মিশন এক্সারসাইজে অংশ নেন। এবারের মহড়া চলবে ২৯ অগস্ট পর্যন্ত। রাশিয়ার চেবারকুলে হবে সেই মহড়া।

চীন, রাশিয়া, কাজাকস্তান, তাজিকিস্তান, ভারত ও পাকিস্তান থেকে অন্তত ৩০০ সৈন্য সেখানে অংশ নিয়েছে। এই মহড়ায় ফায়ারিং, হেলিবোর্ন অপারেশন সহ একাধিক বিষয়ে জোর দেওয়া হবে।

এছাড়াও বাড়ির ভিতরে ঢুকে কীভাবে শত্রুনিধন করা যায় সেই মহড়াতেও অংশ নেবে ভারত-পাকিস্তান।

বিশেষজ্ঞদের মতে, ভারত ও পাকিস্তানের মত দুটি দেশ যারা সবসময় সামরিক শত্রু হিসেবে থাকে, তাদের মধ্যে বিশ্বাসযোগ্যতা তৈরির একটা বড় সুযোগ এই মহড়া। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

আরো পড়ুন–

সিরিয়ার গৃহযুদ্ধে অংশ নিয়েছে ৬৩ হাজারের বেশি রুশ সেনা
প্রিয়নবির স্মৃতি বিজড়িত মসজিদে নামিরা থেকে হজের খুতবা
মসজিদে নববীর অদূরে ঐতিহাসিক ৩ মসজিদ

ব্যবসার হিসাব নিকাশ এখন হাতের মুঠোয়- ক্লিক

এটি/আওয়ার ইসলাম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ