বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ শিশুদের ক্যানসার হাসপাতালের নিকটে আমেরিকার ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ ইরানের ‘সংস্কার বাস্তবায়ন না হওয়া আবু সাঈদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল’ গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু বন্যায় নিহত বেড়ে ৫৮, ক্ষতিগ্রস্ত ১২ লাখের বেশি মানুষ জিয়াউর রহমানের হত্যায় অভিযুক্ত গ্রেফতার, কে এই মোজাফফর হেফাজত আমিরের আহ্বানে ৭ ইসলামী দলের বৈঠক অনুষ্ঠিত আরবি হরফের পতাকা নিয়ে উগ্রবাদী তৎপরতার প্রমাণ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী সড়ক দুর্ঘটনায় ২ সাংবাদিকের মৃত্যুতে ইসলামী আন্দোলনের শোক

মাগুরায় ‘বন্দুকযুদ্ধে’ ২ ডাকাত নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  মাগুরা সদর উপজেলায় ডাকাতদলের দুইপক্ষের মধ্যে ‘বন্দুকযুদ্ধে’ দু'জন নিহত হয়েছে।

শনিবার ভোররাত ৩টার দিকে উপজেলার রাউতড়া এলাকায় 'বন্দুকযুদ্ধে'র এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

নিহতরা হলেন সদর উপজেলার ভাবনহাটি গ্রামের শাহাদত মোল্লার ছেলে সিবাদুল ইসলাম সিবা (৪২) ও যশোরের বাঘারপাড়া উপজেলার নরসিংহপুর গ্রামের নুর নবী মোল্লার ছেলে কামাল মোল্লা (৩২)।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, রাউতড়া এলাকার ইটভাটায় ডাকাতির মালামাল ভাগাভাগি নিয়ে দুইপক্ষ বন্ধুকযুদ্ধে লিপ্ত হয়। এ সময় প্রতিপক্ষের গুলিতে সিবাদুল ও কামাল নিহত হয়।

তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ দুই ডাকাতকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট মাগুরা সদর হাসাপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে ৫টি গুলির খোসা, ৪টি ছেনদা ও দুইটি রড উদ্ধার করা হয়ে জানিয়ে পুলিশের এই কর্মকর্তা বলেন, নিহত সিবাদুল ও কামালের নামে বিভিন্ন থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে।

আরো পড়ুন–

সিরিয়ার গৃহযুদ্ধে অংশ নিয়েছে ৬৩ হাজারের বেশি রুশ সেনা
প্রিয়নবির স্মৃতি বিজড়িত মসজিদে নামিরা থেকে হজের খুতবা
মসজিদে নববীর অদূরে ঐতিহাসিক ৩ মসজিদ

ব্যবসার হিসাব নিকাশ এখন হাতের মুঠোয়- ক্লিক

এটি/আওয়ার ইসলাম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ