শুক্রবার, ০৩ জুলাই ২০২৬ ।। ১৯ আষাঢ় ১৪৩৩ ।। ১৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
খুলনায় স্কুলছাত্রী গুলিবিদ্ধ দেলাওয়ার হোসাইন সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণ করেন এএসপি ফজলু: ডিবি আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি শ্রদ্ধা জানাল সৌদি সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৪৪  জুলাই গণঅভ্যুত্থানের বার্ষিকীতে সুনামগঞ্জে খেলাফত মজলিসের আলোচনা সভা ধর্মান্তরের ঝুঁকি মোকাবিলায় মক্তবব্যবস্থা জোরদারের আহ্বান জমিয়তে উলামায়ে হিন্দের বগুড়ায় জমি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ৮ জুমার খুতবায় পাকিস্তানি স্কলার আলেমের হার্ট অ্যাটাক যোগ্য নেতৃত্ব ছাড়া সমাজ পরিবর্তন সম্ভব নয়: গাজী আতাউর রহমান বাঘের গালিবাফের সঙ্গে স্পিকার হাফিজ উদ্দিনের সাক্ষাৎ

লালবাগের প্লাস্টিকের গুদামে অগ্নিকাণ্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পুরান ঢাকার লালবাগের ইসলামবাগে প্লাস্টিকের একটি গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা মাহফুজ রিবেন বলেন, ইসলামবাগের আলীরঘাট এলাকার ওই গুদামে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট আগুন নেভাতে যায়।

দেড় ঘণ্টারও বেশি সময় চেষ্টার পর রাত সোয়া ১টার দিকে ফায়ার সার্ভিসকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন বলে মাহফুজ রিবেন জানান।

স্থানীয়রা জানিয়েছেন, গোডাউনের আশপাশের ঘরবাড়ি ও দোকানপাট আগুনে পুড়ে গেছে।

তারা বলেন, গোডাউনে বিপুল পরিমাণ প্লাস্টিক মজুদ ছিল। এখান থেকে বিভিন্ন দোকানে প্লাস্টিকসামগ্রী সরবরাহ করা হতো। ছুটির দিন থাকায় ভেতরে কেউ ছিল না। গোডাউন বন্ধ ছিল।

এদিকে আগুনের পর পরই লালবাগ, ইসলামবাগ ও আলীরঘাট এলাকায় বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়।

শুক্রবার সকাল ৯টার দিকে কেন্দ্রীয় নিয়ন্ত্রক কক্ষের দায়িত্বরত কর্মকর্তা মোহাম্মদ কামরুল হাসান বলেন, বৈদ্যুতিক গোলযোগের কারণে এ অগ্নিকাণ্ড ঘটেছে। তবে ক্ষতি এখনও নির্ধারণ করা হয়নি। এ নিয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে বলা যাবে কী পরিমাণ ক্ষতি হয়েছে।

ব্যবসার হিসাব নিকাশ এখন হাতের মুঠোয়- ক্লিক

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ