শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

সংবাদমাধ্যমকে পুরোপুরি স্বাধীনতা দিলেন ইমরান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশের সরকারি সংবাদমাধ্যম পাকিস্তান টিভি এবং রেডিও পাকিস্তানকে পুরোপুরি সম্পাদকীয় স্বাধীনতা দিল ইমরান খানের সরকার। পাকিস্তানের নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ফাওয়াদ হোসেন চৌধুরি এক টুইট বার্তায় জানিয়েছেন, তার মন্ত্রণালয় আগামী তিন মাসে এ বিষয়ে যাবতীয় পদক্ষেপ গ্রহণ করবে।

নওয়াজ শরিফের সরকারও এমন প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। তবে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জানিয়েছেন, পাকিস্তান টিভির উপরে রাজনৈতিক সেন্সরশিপ বন্ধ করতে চান ইমরান খান।

পি টিভি ও রেডিও পাকিস্তানকে সম্পাদকীয় স্বাধীনতা দিতে আগামী তিন মাসের মধ্যেই তার মন্ত্রণালয়ের পদক্ষেপ নিতে চলেছে। ইতোমধ্যেই স্পষ্ট নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। মন্ত্রী জানান, এই প্রতিষ্ঠানগুলোকে এখন থেকে আর ‘সরকারের ব্যক্তিগত সম্পত্তি’ হিসেবে দেখা হবে না। পাকিস্তানের ইতিবাচক ছবি তুলে ধরবে তারা।

আরও পড়ুন: কুরবানি বন্ধের পরিকল্পনা করায় বিজেপির বিধায়ক গৃহবন্দি

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ