শুক্রবার, ০৩ জুলাই ২০২৬ ।। ১৯ আষাঢ় ১৪৩৩ ।। ১৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
নাটোরে অগ্নিকান্ডে মাদরাসা পুড়ে ছাই, অক্ষত কুরআনের ২৫টি কপি খুলনায় স্কুলছাত্রী গুলিবিদ্ধ দেলাওয়ার হোসাইন সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণ করেন এএসপি ফজলু: ডিবি আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি শ্রদ্ধা জানাল সৌদি সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৪৪  জুলাই গণঅভ্যুত্থানের বার্ষিকীতে সুনামগঞ্জে খেলাফত মজলিসের আলোচনা সভা ধর্মান্তরের ঝুঁকি মোকাবিলায় মক্তবব্যবস্থা জোরদারের আহ্বান জমিয়তে উলামায়ে হিন্দের বগুড়ায় জমি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ৮ জুমার খুতবায় পাকিস্তানি স্কলার আলেমের হার্ট অ্যাটাক যোগ্য নেতৃত্ব ছাড়া সমাজ পরিবর্তন সম্ভব নয়: গাজী আতাউর রহমান

শূন্য মাঠে আর খেলতে দেয়া হবে না : রিজভী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: “২০১৪ সালের ৫ জানুয়ারির মত একতরফা নির্বাচন আবারও করতে চাইলে জনগণ তা প্রতিহত করবেই। একের পর এক বেআইনি কাজ করে যাবেন, জনগণের ভোটাধিকার কেড়ে নেবেন, আর জনগণ বসে থাকবে, জনগণ আঙুল চুষবে- এটা ভাবার কোনো কারণ নেই।”

বৃহস্পতিবার (২৩ আগস্ট) বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কথা বলেন।

আগের দিন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছিলেন, ‘নির্বাচন প্রতিহতের চেষ্টা হলে জনগণকে সঙ্গে নিয়ে দাঁতভাঙা জবাব দেয়া হবে।‘ এরই প্রেক্ষিতে রিজভী এ কথা বলেন।

ওবায়দুল কাদেরের উদ্দেশে রিজভী বলেন, শূন্য মাঠে আর খেলতে দেয়া হবে না। নিরপেক্ষ সরকারের অধীনেই নির্বাচন হবে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বেই বিএনপি নির্বাচনে অংশ নেবে।

এ সময় অন্যান্যের মধ্যে দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য নাজমুল হক নান্নু, আবদুস সালাম, ফরহাদ হালিম ডোনার, কেন্দ্রীয় নেতা মীর সরফত আলী সপু, এম এ মালেক, আবদুস সালাম আজাদ, মুনির হোসেন, রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

আরও পড়ুুন: নির্বাচনে আসতে বিএনপির কোনো ভয় নেই: কাদের

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ