শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

ভারতে মেয়ে হওয়ায় সন্তানকে হত্যা করল মা!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:মেয়ে হয়ে জন্মানোর জন্য নিজের সন্তানকে হত্যা করল মা। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ভারতের হরিদেবপুরের দক্ষিণপাড়ার দরগাতলা এলাকায়।

দেশটির এবেলা’র খবরে বলা হয়, মঙ্গলবার একটি কন্যা সন্তানের জন্ম দেন মনোয়ারা। কিন্তু বুধবার থেকে সেই শিশুটিকে আর দেখতে পাচ্ছিলেন না স্থানীয়রা। এর পর তাদের সন্দেহ হয়।

মনোয়ারা ও তার স্বামী শেখ হান্নানের কাছ থেকেও কোনো সদুত্তর মেলেনি। এর পরই পুলিশে খবর দেন এলাকার লোকজন।

পুলিশ এসে ওই দম্পত্তিকে জিজ্ঞাসাবাদ শুরু করে। জিজ্ঞাসাবাদে অসঙ্গতি মেলায় বাড়িতে তল্লাশি করা হয়। তখনই খাটের নীচ থেকে উদ্ধার হয় সদ্যোজাতের মরদেহটি।

জানা গেছে, সদ্যোজাতকে হত্যা করে মরদেহটি একটি বিস্কুটের প্যাকেটে মুড়ে রাখা ছিল। পরে পুলিশি জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে কন্যা সন্তান জন্মানোর জন্য নিজের মেয়েকে খুন করেছে মনোয়ারা।

মনোয়ারা আগেও তিন সন্তান রয়েছে। দু’টি মেয়ে ও একটি ছেলে। এর আগেও নিজের মেয়েদের খুনের চেষ্টা করেছিল বলে দাবি করেছেন প্রতিবেশীরা।

ইতোমধ্যে মনোয়ারাকে গ্রেফতার করেছে পুলিশ। তার স্বামী হান্নানকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সূত্র: এবেলা

ব্যবসার হিসাব নিকাশ এখন হাতের মুঠোয়- ক্লিক

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ