শুক্রবার, ০৩ জুলাই ২০২৬ ।। ১৯ আষাঢ় ১৪৩৩ ।। ১৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
খুলনায় স্কুলছাত্রী গুলিবিদ্ধ দেলাওয়ার হোসাইন সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণ করেন এএসপি ফজলু: ডিবি আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি শ্রদ্ধা জানাল সৌদি সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৪৪  জুলাই গণঅভ্যুত্থানের বার্ষিকীতে সুনামগঞ্জে খেলাফত মজলিসের আলোচনা সভা ধর্মান্তরের ঝুঁকি মোকাবিলায় মক্তবব্যবস্থা জোরদারের আহ্বান জমিয়তে উলামায়ে হিন্দের বগুড়ায় জমি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ৮ জুমার খুতবায় পাকিস্তানি স্কলার আলেমের হার্ট অ্যাটাক যোগ্য নেতৃত্ব ছাড়া সমাজ পরিবর্তন সম্ভব নয়: গাজী আতাউর রহমান বাঘের গালিবাফের সঙ্গে স্পিকার হাফিজ উদ্দিনের সাক্ষাৎ

তাদের নির্বাচন মানেই প্রহসনের নির্বাচন : ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর বলেছেন, কথা দিয়ে কথা না রেখে জনগণের সাথে প্রতারণা করা আওয়ামী লীগের চিরাচরিত স্বভাব। নির্বানে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতি ফলন হতে হবে কিন্তু তাদের (আওয়ামী লীগের) নির্বাচন মানেই প্রহসনের নির্বাচন।

বৃস্পতিবার সকালে সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, নির্বাচন করার মতো পরিবেশ আওয়ামী লীগকেই তৈরি করতে হবে। এই সরকারের আমলে কোনো নির্বাচন সুষ্ঠু হয়নি। তার প্রমাণ হলো সিটি নির্বাচনগুলোতে ভোটের কারচুপি মহাউৎসব। আলাপ আলোচনার মধ্যেই সব সমস্যার সমাধান হবে বলে বিএনপি মনে করে। জনগণ ভোট দিতে না পারলে সে ভোট আর ভোট নয়।

এ সময় উপস্থিত ছিলেন সৈয়দপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পৌর মেয়র, আমজাদ হোসেন সরকার, দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক এমপি আকতারুজ্জামান মিয়া, জেলা বিএনপির সহ সভাপতি শাহিন আখতার শাহিন প্রমুখ।

আরও পড়ুন: নীল নদের কাছে খলিফার চিঠি…

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ